শিরোনাম
◈ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হবে : রিজভী  ◈ বাংলাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দৃষ্টিহীনতার আশঙ্কাও! ◈ জনগণ নিজের জান দিয়েছে, সমাধান দেয়া কোনো ব্যাপার না: কন্টেন ক্রিয়েটর সালমান মুক্তাদীর (ভিডিও) ◈ বঙ্গভবনে প্রথম অফিস, গার্ড অব অনারে বরণ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ◈ কুয়েতে ১ সেপ্টেম্বর থেকে ভিজিট ভিসা ও প্রবাসীদের ছুটির মেয়াদ বাড়ানোর সুবিধা বন্ধ ◈ সরকারের কাজ জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে দেওয়াই তথ্য মন্ত্রণালয়ের বড় দায়িত্ব: তথ্যমন্ত্রী ◈ মার্কিন সামরিক বাহিনীতে যৌন নিপীড়নের শিকার ২০ হাজারের বেশি! ◈ রোমাঞ্চকর জ‌য়ে মৌসুম শুরু রিয়াল মা‌দ্রিদের  ◈ আ‌মে‌রিকার সেনা সদস‌্য‌কে আটক বা হত্যা কর‌লে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরানের ঘোষণা ◈ কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট ইংল্যান্ডের ফুটবলে নাম লেখালেন

প্রকাশিত : ০৪ জুন, ২০২৬, ০৮:১৬ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে দুই গ্রুপের সংঘর্ষে ২ যুবক নিহত 

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজার শহরের পাহাড়তলী ইসলামপুর এলাকায় দু'পক্ষের মধ্যে  সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। এদের মধ্যে একজন ঘটনাস্থলে, অন্যজন চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এছাড়া আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার পৌরসভার পাহাড়তলী ইসলামপুর এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহত দুই যুবক  হৃদয় (২৮) ও আশরাফ ওরফে আসিফ (২৮)। এদের মধ্যে হৃদয় চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেধাকচ্ছপিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে, অন্যজন আসিফ কক্সবাজার পৌরসভার ইসলামপুর এলাকার বাবুলের ঘোনার বাসিন্দা।

এছাড়া আহত আশরাফুল ইসলাম পাহাড়তলী ইসলামপুর মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা। কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, এলাকায় দুপক্ষের মধ্যে পূর্বের বিরোধকে কেন্দ্র করে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে হৃদয়, আশরাফ ওরফে আসিফ (২৮) ও আশরাফুল ইসলাম (২০) গুরুতর আহত হন।

পরিবারের লোকজন জানান, ঘটনার পর সদর হাসপাতালে নেওয়ার পর হৃদয়কে মৃত ঘোষণা করা হয়। এছাড়া গুরুতর আহত দুজনের মধ্যে আশরাফ ওরফে আসিফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ওখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে আসিফ মারা যান।

কক্সবাজার সদর মডেল থানার ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান  চলছে। নিহত হৃদয়ের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং আসিফের লাশ চমেক হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে বাড়িতে আনা হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়