শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ০৪ জুন, ২০২৬, ০৭:২২ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগ্যাং ধরলেই তাবলীগে পাঠানোর পরিকল্পনা: চাঁদপুরের এসপি

‘এখন থেকে কিশোরগ্যাং যাদেরকে ধরবো তাদেরকে তাবলীগে পাঠাবেন’ বলে মন্তব্য করেছেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) রবিউল হাসান।

বুধবার (৩ জুন) চাঁদপুরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কিশোরগ্যাংয়ের দৌরাত্ম্যের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘কিশোরগ্যাংয়ের কেউ আটক হলে তাবলীগে পাঠানোর বিষয়টি আমার পরিকল্পনায় রয়েছে। যদি একজন ছেলে মাদকসেবী হওয়ার কারণে তার বাবা-মা ও আত্মীয়-স্বজনসহ পরিবার সদস্যরা অত্যন্ত কষ্ট এবং অশান্তির মধ্যে পড়ে। ওই ছেলেটি ভালো হয়ে গেলে সংসারে টাকা-পয়সা দিতে না পারলেও মানসিক অশান্তি থেকে সবাই রক্ষা পাবে।’

পুলিশ সুপার বলেন, ‘অনেক বাবা-মা শখ করে উঠতি ছেলেদের মোটরসাইকেল কিনে দিচ্ছে। সেটি আবার কয়েক বন্ধু মিলে ব্যাপক দ্রুতগতিতে চালিয়ে দুর্ঘটনা ঘটিয়ে মারা যায়। ঈদের সময় দুর্ঘটনারোধে আমি চাঁদপুরের সব গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসাতে বলেছিলাম। তিন দিনে অনেকগুলো মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং কোথাও কোন ধরনের দুর্ঘটনা ঘটেনি। কিন্তু মঙ্গলবার চেকপোস্ট বসানো হয়নি আর সেদিনই মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জন মানুষ মারা গেছে- এটি আমার কাছে অত্যন্ত কষ্টের। রেজিস্ট্রেশনবিহীন কোনও গাড়ি চালানো যাবে না।’

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির, চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ, টিআই প্রবীর দাস প্রমুখ।

  • সর্বশেষ