শিরোনাম
◈ রাজনৈতিক মতাদর্শ নয়, সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ চলতি সপ্তাহে সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ ◈ দ্বিতীয় টে‌স্টে নাকাল বাংলাদেশ, টাইগার‌দের বিধ্বস্ত করে জিতলো অস্ট্রেলিয়া ◈ বিডা, বেজা ও পিপিপিএ একীভূত, যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশ’র ◈ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২৬ আগস্ট ছুটি পাবেন না যারা ◈ একই পরিবারের ৪ জনকে হত্যা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হবে : রিজভী  ◈ বাংলাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দৃষ্টিহীনতার আশঙ্কাও! ◈ জনগণ নিজের জান দিয়েছে, সমাধান দেয়া কোনো ব্যাপার না: কন্টেন ক্রিয়েটর সালমান মুক্তাদীর (ভিডিও) ◈ বঙ্গভবনে প্রথম অফিস, গার্ড অব অনারে বরণ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে

প্রকাশিত : ০৩ জুন, ২০২৬, ০৭:৪৭ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩ জুন থেকে সর্বাত্মক পরিবহন ধর্মঘটের ঘোষণা

নিজেদের আধিপত্য বিস্তার নিয়ে আবারও আগামী ৩ জুন ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক পরিবহন ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয়। 

রোববার (৩১ মে) দুপুরে হবিগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে নিজস্ব কার্যালয়ে সদস্য সচিব আবু মঈন চৌধুরী সোহেল এ ঘোষণা দেন। এ সময় আহবায়ক ফজলুর রহমান চৌধুরীসহ নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় আবু মঈন চৌধুরী বলেন, ‘মৌলভীবাজার জেলার এসএমএস পরিবহনের মালিক-শ্রমিকদের একতরফা সিদ্ধান্ত ও প্রভাব খাটিয়ে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেস সার্ভিসকে হয়রানি ও শ্রীমঙ্গল মৌলভীবাজার লাইনে বন্ধ করে দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে আগামী ৩ জুন ভোর ৬টা থেকে হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক পরিবহন ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।’

এদিকে বাস ধর্মঘটকে প্রত্যাখ্যান করে সাধারণ মানুষ বলছেন, নিজেদের আধিপত্য বিস্তার নিয়ে যাত্রী সাধারণকে জিম্মি করা কোনোভাবেই কাম্য নয়। 

তারা বলেন, কিছুদিন পরপর বাস ধর্মঘট করে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। দেশের সার্বিক উন্নয়ন স্বার্থে এসব ধর্মঘট বন্ধ করতে হবে।

অপরদিকে মৌলভীবাজার এসএমএস পরিবহনের নেতারা জানান, হবিগঞ্জ সিলেট বিরতিহীনের ফিটনেসবিহীন বাস এ সড়ক দিয়ে চলাচল করতে দেওয়া হবে না। এছাড়া হবিগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল আমাদের এসএমএস পরিবহনের বাসকে ব্যবহার করার সুযোগ দিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়