শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ০৩ জুন, ২০২৬, ০৭:১৩ বিকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগর সীমান্তে মাটির নিচ থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মহেশপুর-৫৮ বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে মেদিনীপুর ক্যাম্পের নায়েব সুবেদার হারুন অর-রশিদের নেতৃত্বে একটি টহল দল নিয়মিত চোরাচালান প্রতিরোধ অভিযানে বের হয়। রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার-৬৩ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আব্দুল গণির বাঁশবাগানের পাশে মাটির নিচে একটি বিদেশি পিস্তল পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় মাটির নিচ থেকে একটি পুরাতন বিদেশি তৈরি সচল ৭.৬৫ বোর পিস্তল, একটি ম্যাগাজিন এবং ম্যাগাজিনে লোড করা অবস্থায় তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

পিস্তলটির গায়ে ইংরেজিতে “MADE IN ITALY” এবং গুলির পেছনে “KF 7.65” লেখা ছিল।

Advertisement

পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। 

উদ্ধারকৃত আলামত বিজিবির হেফাজতে নেওয়ার পর আইনগত প্রক্রিয়া শেষে জীবননগর থানার মালখানায় জমা দেওয়া হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, বুধবার রাত ১১টার দিকে ৫৮ বিজিবির মেদিনীপুর ক্যাম্পের নায়েব সুবেদার হারুন অর-রশিদ বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং মালিকবিহীন পিস্তলটি থানায় জমা দেন। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

  • সর্বশেষ