শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ০৩ জুন, ২০২৬, ০৩:২৭ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটোওয়ারীর গাড়িতে হামলা

আজিজুল হক, বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে ডিম নিক্ষেপ ও হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজন আহতও হয় বলে শোনা যাচ্ছে। তবে পুলিশ বলেছে এমন কোন ঘটনা ঘটেনি। শান্তি পূর্ন ভাবে তাদের কর্মসুচী শেষ হয়েছে।

বুধবার (৩ জুন) দুপুর ১টা ২০ মিনিটের দিকে সীমান্ত সফর শেষে বেনাপোল বাজারে উঠলে কিছু উঠতি বয়সি যুবক তার বহনকারী মাইক্রোবাস লক্ষ করে এ হামলার ঘটনা ঘটায়। 

এদিকে এক বিবৃতিতে এনসিপি জানিয়েছে, বেনাপোলের সাদিপুর সীমান্ত পরিদর্শন শেষে ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে। এতে তাঁদের দলের কয়েকজন নেতা-কর্মী আহত হন। তবে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম সদস্যসচিব ফরিদুল হকসহ দলের অন্যান্য নেতা নিরাপদে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। 

এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য খালিদ সাইফুল্লাহ জানান, যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্তে পুশ-ইন চেষ্টার প্রতিবাদে নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে বুধবার দুপুরে তাঁরা সীমান্ত পরিদর্শন করেন। এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাদিপুর পরিদর্শন শেষে গাড়িতে ওঠার সময় কিছু যুবক গাড়িতে ডিম নিক্ষেপ করে পালিয়ে যায়। পরে দুটি গাড়িতে করে তাঁরা বেনাপোল বাজারে পৌঁছালে স্থানীয় বিএনপি নেতারা হামলা করেন বলেও অভিযোগ করেন তিনি। 

Advertisement

এদিকে ফেসবুকে একটি কাচভাঙা গাড়ির জানালার ছবি পোস্ট দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘সীমান্তে আমাদের আগমনের খবর পাওয়ার পর গত রাতে যেসব পরিবারকে জোরপূর্বক পুশ-ইন করা হয়েছিল, তাদের ভারতীয় কর্তৃপক্ষ সেখান থেকে সরিয়ে নিয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে তথ্য সংগ্রহ করেছি।

তিনি আরও লেখেন, ফেরার পথে আমাদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গাড়ি ভাঙচুর করা হয়েছে। ৪ জন আহত হয়েছে। তবে বাকিরা নিরাপদ আছি। সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমাদের অবস্থান অবিচল থাকবে বলেও জানান তিনি। এদিকে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এ ধরনের কোনো হামলার ঘটনা ঘটেনি।  

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে। স্বাভাবিক পরিবেশেই এনসিপির কর্মসূচি শেষ হয়েছে। কোন ধরনের কোনো হামলা ঘটেনি। কিছু ছেলেরা উত্তেজিত হয়েছিল তবে পুলিশের হস্তক্ষেপে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এনসিপি নেতাদের অভিযোগ ভিত্তিহীন।

  • সর্বশেষ