শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ০২ জুন, ২০২৬, ০৬:৪৯ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ্বীনের বাদশা সেজে ২১ লাখ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার ১

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ প্রতিনিধি: অনলাইন অ্যাপসে বেশি মুনাফার প্রলোভন দেখিয়ে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মো. আব্দুল হামিদ (৩৩) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেফতার জ্বীনের বাদশা আব্দুল হামিদ উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার বনবাড়িয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

বুধবার (২ জুন) দুপুরে সদর থানায় সংবাদ সম্মেলন এতথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ।  

পুলিশ জানায়, হামিদ প্রথমে ‘ইকো ভোল্ট’ নামে একটি সোলার প্রকল্পের অ্যাপসে বিনিয়োগের কথা বলে গ্রাহকদের আকৃষ্ট করেন। পরে ‘সিইএফ’ নামে আরেকটি অ্যাপসে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে নগদ, বিকাশ ও রকেটের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। একপর্যায়ে অ্যাপসগুলো বন্ধ হয়ে গেলে গ্রাহকরা প্রতারণার বিষয়টি বুঝতে পারেন।

এ ঘটনায় সদর উপজেলা কালিয়া কান্দাপাড়া গ্রামের মমতাজ বেগম নামে এক ভুক্তভোগী (১ জুন) মামলা দায়ের করে। মামলার ভিত্তিতে পুলিশ গতকাল রাতে বনবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে হামিদকে গ্রেপ্তার করে।  তার কাছ থেকে একটি ট্যাব, একটি স্মার্টফোন ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন প্রচারপত্র জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামিদ প্রতারণার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া ‘Hamkail Moakael’ নামে টেলিগ্রাম আইডি ব্যবহার করে ‘জ্বীনের বাদশা’ পরিচয়ে ভুক্তভোগীদের ভয়ভীতি ও হুমকি দেওয়ার তথ্যও পাওয়া গেছে। গ্রেফতার জ্বীনের বাদশাকে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ