শিরোনাম
◈ শহরে নয়, এবার গ্রামমুখী হতে হবে শিক্ষকদের: শিক্ষামন্ত্রী ◈ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, সরগরম এফডিসি ◈ সংসদে স্বাস্থ্যমন্ত্রী: দেশে বছরে নতুন ক্যান্সার রোগী প্রায় ১ লাখ ৬৭ হাজার, ৪৮৫টি এক্স-রে ও ৩৯৫টি আল্ট্রাসাউন্ড মেশিন অকেজো ◈ ইরান যুদ্ধ সংক্রান্ত 'জরুরি প্রয়োজনে' কংগ্রেসের কাছে ৮ হাজার ৭০০ কোটি ডলার চাইলেন ডোনাল্ড ট্রাম্প  ◈ রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ◈ ‘না গিলতে পারছি, না ফেলতে পারছি’ : অর্থমন্ত্রী ◈ তারেক রহমানের চীন সফরে বড় অগ্রগতি, সই হলো ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক ◈ ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ, ১ জুলাই থেকে বাধ্যতামূলক বাংলা কিউআর ◈ চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু, ১৫ সমঝোতা স্মারকে সই করবে বাংলাদেশ ◈ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০২ জুন, ২০২৬, ০৬:২৮ বিকাল
আপডেট : ২৩ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁঁশখালীতে সড়ক দুঘর্টনায় নিহত ২, চালক সহ আহত ৩জন

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীর প্রধান সড়কে এক সড়ক ঘটনায় ২জন নিহত ও সিএনজি চালকসহ ৩ জন আহত হয়েছে। সোমবার (১জুন) সকালে বাঁশখালী প্রধান সড়কের মনছুরিয়া বাজারের উত্তর পাশে গরুর বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়,সোমবার (১জুন) সকাল সাড়ে ৭ টায় সকালে চট্টড়ুাম থেকে ছেড়ে আসা বাঁশখালী হয়ে পেকুয়ার গামী একটি মাছ বাহী পিকআপ ট্রাক (চট্টমেট্রো ন ১১-৯৫১৮) এর সাথে মহেশখালী থেকে বাঁশখালী হয়ে চট্টগ্রামগামী যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় ঘটনাস্থলে বাহাদুর আলম (২৮)কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জাহিদাঘোনা এলাকার বাসিন্দা মারা যাওয়া। সে চট্টগ্রামের আগ্রাবাদে একটি আর্থিক প্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনার মারা যায় স্থানীয় ও পারিবারিক সুত্রে যায়।

এ ঘটনায় গুরুতর আহত কক্সবাজারের মহেশখালী পৌরসভার লাতুয়ার ডেইল এলাকার আবুল বশরের ছেলে মোহাম্মদ নোমান ইলাহি (৩৪) কে,হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে প্রেরন করা হলেও নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে পারিবারিক সুত্রে জানা যায়। নিহত নোমান ইলাহি মহেশখালী পৌরসভার লাতুয়ার ডেইল এলাকার হাফেজ আবুল বশর ও কমরু আক্তার দম্পতির ছেলে। তিনি অবিবাহিত ছিলেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। জানা গেছে, কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পথেই দুর্ঘটনার শিকার হন তিনি।

এ ঘটনায়র পর আহত সিএনজি চালক পালিয়ে গেলেও অপর আহতরা হলেন মাতারবাড়ী এলাকার মোজাম্মেল হকের মেয়ে মনি বেগম (২৪) এবং চকরিয়ার বদরখালী এলাকার আবুল হোসেনের ছেলে মো. হেলাল (২২)। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছে।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা: আছরার উল্লাহ নুরী বলেন,সড়ক দুঘর্টনায় আহত ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে নোমানের ডান হাত ও ডান পায়ে গুরুতর আঘাত রয়েছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, নিহতের মরদেহ থানার মর্গে রাখা হয়েছে। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। দুর্ঘটনায় জড়িত পিকআপ ও সিএনজি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য এর আগে রবিবার উত্তর নাপোড়া শমসিয়াঘোনা নিবাসী হাফেজ জসীম ও কাশেমের মা একই এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হলে রাতে জানাযা শেষে দাফন করা হয়। তাতে বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি সহ অন্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়