শিরোনাম
◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে প্রথম দিনের দাপ্তরিক কাজ শুরু নবনির্বাচিত রাষ্ট্রপতির ◈ প্রাথমিক শিক্ষায় মনিটরিং-জবাবদিহিতায় আসছে নতুন নীতিমালা ◈ রাজধানীতে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ◈ আইসি‌সি র‌্যা‌ঙ্কিং‌, টেস্ট ক্রিকে‌টে বাংলাদেশ এখন ৬ নম্বর দল ◈ রাজনৈতিক মতাদর্শ নয়, সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ চলতি সপ্তাহে সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ ◈ দ্বিতীয় টে‌স্টে নাকাল বাংলাদেশ, টাইগার‌দের বিধ্বস্ত করে জিতলো অস্ট্রেলিয়া

প্রকাশিত : ০১ জুন, ২০২৬, ০৮:৩২ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে অটোরিকশার চাপায় স্কুলছাত্র নিহত, আহত আরেক শিশু

ফারুকুজ্জামান,কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের হোসেনপুরে অটোরিকশার চাপায় আলিফ মিয়া (৯) নামের এক স্কুলছাত্র নিহত এবং তার চাচাতো বোন সাওদা (৪) আহত হয়েছে।  

আজ রবিবার (৩১ মে) দুপুর আড়াইটার দিকে হোসেনপুর উপজেলার বোর্ডবাজারে এ ঘটনা ঘটে।

নিহত আলিফ পিপলাকান্দি গ্রামের ফারুক মিয়ার ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। আহত সাওদা একই গ্রামের মোশারফের মেয়ে।

নিহত আলিফের দূর সম্পর্কের চাচা মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।  

স্থানীয় বোর্ড বাজারের ওষুধ ব্যবসায়ী উজ্জল হোসাইন জানান, আলিফ ও সাওদা বোর্ডবাজারে রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এ সময় একটি অটোরিকশা তাদেরকে চাপা দেয়।

স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আলিফকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সাওদাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।  

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়