শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ০১ জুন, ২০২৬, ০৭:০২ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝড় ছাড়াই ভেঙে পড়ল শিমুল গাছ, গৃহহীন দিনমজুর পরিবার

আজিজুল ইসলামঃ যশোরের বাঘারপাড়ায় কোনো ঝড়-বৃষ্টি ছাড়াই সড়কের পাশের একটি বড় শিমুল গাছ ভেঙে পড়ে এক দরিদ্র পরিবারের বসতঘর বিধ্বস্ত হয়েছে। ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও গাছটি অপসারণ না হওয়ায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে পরিবারটি।
গত ২৫ মে দুপুরে উপজেলার জামদিয়া গ্রামের ঋষিপাড়ায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত নিলু দাস স্থানীয় একজন দিনমজুর।

স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর-নড়াইল মহাসড়কের পাশের একটি বিশাল শিমুল গাছ হঠাৎ ভেঙে নিলু দাসের একমাত্র বসতঘরের ওপর পড়ে। এতে ঘরের খাট-পালংক, আলমারি, ড্রেসিং টেবিলসহ প্রায় সব আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়দের অভিযোগ, ৩১ মে পর্যন্ত সড়ক কর্তৃপক্ষ গাছটি অপসারণে কোনো উদ্যোগ নেয়নি। ফলে নতুন করে ঘর নির্মাণও সম্ভব হচ্ছে না।

স্থানীয় শিক্ষক তৌহিদুল ইসলাম বলেন, নিলু দাস অত্যন্ত দরিদ্র হওয়ায় তার পক্ষে গাছ সরানো বা নতুন ঘর নির্মাণ করা সম্ভব নয়। মানবিক বিবেচনায় সরকারি সহায়তা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

নিলু দাস বলেন, অনেক কষ্ট করে তৈরি করা তার একমাত্র আশ্রয়স্থলটি মুহূর্তেই ধ্বংস হয়ে গেছে। তিনি গাছ অপসারণ ও ঘর নির্মাণে সরকারি সহযোগিতা কামনা করেছেন।

  • সর্বশেষ