শিরোনাম
◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ ◈ শিক্ষা থেকে কর্মসংস্থান: বাংলাদেশ-চীনের কারিগরি সহযোগিতায় নতুন অধ্যায় ◈ বড় দুঃসংবাদ লোডশেডিং নিয়ে! ◈ চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু ◈ হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মোট মৃত্যু ৯৬০ ◈ নভেম্বরে তুরস্ক সফর করতে পারেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ঢুকে বিজিবিকে লক্ষ্য করে গুলি, ভারতীয় নাগরিক আটক ◈ নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

প্রকাশিত : ০১ জুন, ২০২৬, ১০:৪৯ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসপি প্রত্যাহার নিয়ে পুলিশ সদর দপ্তরের নামে ভুয়া চিঠি

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানকে তার দায়িত্ব থেকে ‘প্রত্যাহার’ করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের এমন একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ সুপার নিজেই রোববার সন্ধ্যায় ওই চিঠিটি ‘ভুয়া’ বলে নিশ্চিত করেছেন। 

রোববার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) স্বাক্ষরিত ও সিল দেয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে ‘ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অনুষ্ঠিত মিছিল এবং প্রশাসনিক কারণে কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানকে জনস্বার্থে বর্তমান দায়িত্ব থেকে অবিলম্বে প্রত্যাহার করা হইল। তাকে ডিএমপিতে রিপোর্ট করার জন্য নির্দেশ প্রদান করা হইল।’ 

চিঠিটির বিষয়ে জেলা পুলিশের দায়িত্বশীল একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলেছে সমকাল। কর্মকর্তারা জানান, ‘এ ধরনের চিঠিতে প্রত্যাহারের আদেশদানকারী সিনিয়র কর্মকর্তার নাম থাকে এবং চিঠির অনুলিপি বিধি মোতাবেক সিনিয়র কর্মকর্তাসহ সংশ্লিষ্ট একাধিক দপ্তরকে অবহিত করা হয়। বিভিন্নভাবে নিশ্চিত হওয়া গেছে চিঠিটি শতভাগ ভুয়া। কর্মকর্তারা বলেন, ‘কুমিল্লায় অস্ত্র, মাদক উদ্ধার, সন্ত্রাসী ও ছিনতাইকারী গ্রেপ্তারসহ সম্প্রতি স্বচ্ছভাবে পুলিশ কনস্টেবল নিয়োগে পুলিশ সুপারের কাজে কেউ হয়তো খুশি হতে না পেরে এমন অপপ্রচার চালাচ্ছেন। তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।’

তারা আরও জানান, পুলিশের নতুন পোশাকের মান ও পুলিশ সদস‍্যদের ৯৬ শতাংশ  সংক্ষুব্ধ-  এই বিষয়ে কুমিল্লা জেলার পুলিশ সুপার বিবৃতি দেন। এতে  পুলিশ বাহিনীর পোশাকের পরিবর্তন নিয়ে সরকার সিদ্ধান্ত দেন; যে পুলিশের নতুন পোশাক পরিবর্তন করে আগের পোশাকে ফিরে যাবে । নতুন পোশাকে যারা লাভবান  হয়েছিল তারা অনেক টাকার অংকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কোনও সুবিধাভোগী মহল মিথ‍্যাচার ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সুযোগ পেলেই তারা এই মিথ‍্যা কাজে অংশগ্রহণ করে থাকে।

এ বিষয়ে রাতে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান সমকালকে বলেন, ‘অনেকেই এই বিজ্ঞপ্তির বিষয়ে আমাকে অবহিত করেছেন। এমন চিঠি পুলিশ সদর দপ্তরের নয়। আমার বিরুদ্ধে অপপ্রচার চালাতে হয়তো একটি চক্রের এই ভুয়া বিজ্ঞপ্তি ভাইরাল করা হচ্ছে।’ 

বিসিএস ২৫ তম ব্যাচের কর্মকর্তা মো. আনিসুজ্জামান পুলিশ সুপার হিসেবে গত বছরের ২৯ নভেম্বর কুমিল্লায় যোগদান করেন। এর আগে তিনি ঢাকা পুলিশ সুপার পদে দায়িত্ব পালন করেন। একই বছরের ১ মে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 

সূত্র: সমকাল

  • সর্বশেষ