শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ৩১ মে, ২০২৬, ০৭:২৫ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদ শেষে নিরাপদে নৌপথে যাত্রীদের কর্মস্থলে ফিরতে কাজ করছে সরকার : নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান

মিজান লিটন : নৌঘাটগুলোতে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালানো হচ্ছে, যাতে যাত্রীদের কোনো ধরনের ভোগান্তি বা সমস্যা না হয়। ঈদ-উল-আযহা শেষে নৌ-পথে যাত্রীদের নিরাপদে কর্মস্থলে ফিরিয়ে নিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান রবিবার (৩১ মে) দুপুরে চাঁদপুর নদী বন্দর পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঘাটগুলোতে যেসব অবকাঠামোগত সমস্যা রয়েছে, সেগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। যাত্রীসেবার মান উন্নয়ন এবং নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

চাঁদপুর আধুনিক নৌ টার্মিনালের কাজ বন্ধ থাকার বিষয়ে তিনি বলেন, প্রকল্পের কিছু অংশের কাজ সম্পন্ন হলেও ৫ আগস্ট-পরবর্তী সময়ে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ বন্ধ রেখেছে।

Advertisement

ফলে নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে দ্রুত অবশিষ্ট কাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। কাজ শেষ হলে চাঁদপুর নদী বন্দর তার হারানো ঐতিহ্য ও গুরুত্ব পুনরুদ্ধার করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নৌপরিবহন প্রতিমন্ত্রী আরো বলেন, পল্টুন আধুনিকায়ন ও নিয়মিত ড্রেজিং কার্যক্রমের মাধ্যমে নৌপথ সচল রাখা গেলে দেশের নৌপরিবহন ব্যবস্থা আরও গতিশীল হবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে উচ্চগতির নৌযান পরিচালনার জন্যও সরকার পরিকল্পনা গ্রহণ করেছে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা,জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট সেলিম উল্লাহ সেলিম, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

  • সর্বশেষ