শিরোনাম
◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ ◈ শিক্ষা থেকে কর্মসংস্থান: বাংলাদেশ-চীনের কারিগরি সহযোগিতায় নতুন অধ্যায় ◈ বড় দুঃসংবাদ লোডশেডিং নিয়ে! ◈ চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু ◈ হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মোট মৃত্যু ৯৬০ ◈ নভেম্বরে তুরস্ক সফর করতে পারেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৭ মে, ২০২৬, ০৭:৩৪ বিকাল
আপডেট : ৩১ জুলাই, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবের সাথে মিল রেখে আজ পটুয়াখালীর ২৫ গ্রামে ২৫ হাজার মানুষ পালন করছে ঈদুল আযাহা

নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালীতে ২৫টি গ্রামে কয়েক হাজার মানুষ পবিত্র ঈদুল আযহা পালন করছে। সদর উপজেলার বদরপুর গ্রামের প্রায় ২হাজার মানুষ সৌদি আরবের সাথে সংগতি রেখে আগাম ঈদ উদযাপন করছে তারা।

আজ সকাল সাড়ে ৮ টায় বদরপুর দরবার শরীফে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। সদর উপজেলার বদরপুর দরবার শরিফের খাদেম, মো. নাজমুল হোসেন জানান, সৌদি আরবের সাথে সংগতি রেখে ১৯২৮সন থেকে এখানকার গ্রামবাসীরা একদিন আগে থেকে রোজা রাখা শুরু করেন। এরই ধারাবাহিকতায় একদিন আগে তারা ঈদ উদযাপন করেছিল এবং আজ তারা মধ্যপ্রাচ্যর সাথে মিল রেখে  পশু কোরবানির মাধ্যমে ঈদুল আযহা পালন করছেন।

ঈদের আনন্দ বয়ে যাচ্ছে ছোট বড় সকলের মাঝে। সকাল সকাল সাড়ে আটটায় বদলপুর দরবার শরীফ মাঠে  ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন বদরপুর দরবার শরীফের খতিব মাওলানা মো: আব্দুল গনি।

বদরপুর ছাড়াও যে সকল গ্রামগুলোতে ঈদুল আযহা উদযাপন করা হয়েছে সেগুলো হলো গলাচিপার সেনের হাওলা, পশুরী বুনিয়া, নিজ হাওলা, কানকুনি পারা, মৌডুবি, বাউফলের মদনপুরা, রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, সুরদি, চন্দ্রপাড়া, দ্বিপাশা, শাপলা খালী, কনকদিয়া, আমিরাবাদ, কলাপাড়ার নিশানবাড়িয়া, ইটবাড়ীয়া, শহরের নাঈয়া পট্টি, টিয়াখালী, তেগাছিয়া, দক্ষিন দেবপুর।

বদরপুর দরবার শরিফের খতিব মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম আব্দুল গনি জানান, এরা সবাই হানিফি মাজহাব কাদেরিয়া তরিকা ভক্ত। এদের বর্তমান পীর চট্রগ্রামের চন্দনাইশ উপজেলার হযরত শাহসুফি মাওলানা মুফতি মোহাম্মদ মমতাজ আলী।

  • সর্বশেষ