শিরোনাম
◈ ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি ◈ হাদি হত্যাকাণ্ড: পরিকল্পনা থেকে দেশত্যাগ, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা

প্রকাশিত : ২৭ মে, ২০২৬, ১০:২৯ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

​ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে প্রকল্পের আবাসিক এলাকা ‘গ্রিনসিটি’র ২১ নম্বর ভবনের একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

​নিহত বিদেশির নাম লাতিপভ ভিল (৫২)। তিনি রাশিয়ার নাগরিক এবং রূপপুর প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘রোজেনারগোঅ্যাটম’-এ কর্মরত ছিলেন।

​প্রকল্পের স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল রাতে নিজ কক্ষে লাতিপভ ভিলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁর সহকর্মীরা। তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রকল্প কর্তৃপক্ষকে জানানো হয়। পরে গ্রিনসিটির দায়িত্বে থাকা চিকিৎসক এসে তাঁকে মৃত ঘোষণা করেন। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

​ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

  • সর্বশেষ