শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ২৭ মে, ২০২৬, ০৯:১৯ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক ঘণ্টা পর ফের সচল দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি চলাচল

ঝড়ো বাতাস ও বৃষ্টির কারণে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর আবার স্বাভাবিক হয়েছে।

বুধবার (২৭ মে) সকাল ৭টা ১০ মিনিট থেকে ৮টা ১০ মিনিট পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন।

দৌলতদিয়া বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ জানায়, ঈদকে সামনে রেখে ঢাকা ফেরত যাত্রীদের পারাপারে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫টি ফেরি এবং ৩, ৪ ও ৭ নম্বর ঘাট দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছিল। বুধবার সকাল ৭টা ১০ মিনিটের দিকে হঠাৎ ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হলে নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

Advertisement

পরে সকাল ৮টা ১০ মিনিটের দিকে আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ঈদ উপলক্ষে বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছে। তবে ঝড়ো বাতাস ও বৃষ্টির কারণে দৌলতদিয়া প্রান্তে তিনটি ফেরি সাময়িকভাবে নোঙর করে রাখা হয়েছিল।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ