শিরোনাম
◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ ◈ শিক্ষা থেকে কর্মসংস্থান: বাংলাদেশ-চীনের কারিগরি সহযোগিতায় নতুন অধ্যায়

প্রকাশিত : ২৬ মে, ২০২৬, ১০:৫২ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালী‌তে বজ্রপা‌তে মাদ্রাসার শিক্ষকের মৃত‌্যু

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রা‌মের বাঁশখালী‌তে বজ্রপা‌তে মাওলানা আব্দুল্লাহ (৩৫) না‌মে এক মাদ্রাসার শিক্ষকের মৃত‌্যু হ‌য়ে‌ছে।‌ সোমবার (২৫ মে)সন্ধ‌্যায় বজ্রপাতে মুত‌্যুবরণকা‌রি সরল ইসলামীয়া আনছারুল উলুম বালক-বালিকা মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও সর‌লের ৩নং ওয়া‌র্ডের বা‌সিন্দা।

স্থানীয় প্রত‌্যক্ষদর্শী ও পা‌রিবা‌রিক সু‌ত্রে জানা যায়,সোমবার সন্ধ‌্যায় হঠাৎ দমকা হাওয়া ও ঝড় বৃ‌ষ্টি শুরু হলে বা‌ড়ির খড় গু‌লো ঠিক করার কাজ করাকালীন হঠাৎ বজ্রপাত কব‌লে প‌ড়ে। প‌রিবা‌রের সদস‌্যরা তা‌কে উদ্ধার ক‌রে বাঁশখালী হাসপাতা‌লে নি‌য়ে আস‌লে, জরুরী বিভা‌গে কর্তব‌্যরত চি‌কিৎসক তার মুত‌্যু নি‌শ্চিত। সরল ইসলামীয়া আনছারুল উলুম বালক-বালিকা মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল্লাহ এর সংসা‌রে স্ত্রীসহ তিন কন‌্যা সন্তান র‌য়ে‌ছে।

এ‌দি‌কে বজ্রপা‌তে সরল ইসলামীয়া আনছারুল উলুম বালক-বালিকা মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল্লাহ এর মৃত্যুতে এলাকায় শো‌কের ছায়া নে‌মে এসেছে।

  • সর্বশেষ