শিরোনাম
◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ ◈ শিক্ষা থেকে কর্মসংস্থান: বাংলাদেশ-চীনের কারিগরি সহযোগিতায় নতুন অধ্যায়

প্রকাশিত : ২৬ মে, ২০২৬, ০১:০৩ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদ্মায় ট্রলারডুবিতে ব্যবসায়ীসহ ২৩ গরু নিখোঁজ

ফাইল ছবি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে ট্রলার ডুবে ২৩টি কোরবানির গরুসহ এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। সোমবার (২৫ মে) দুপুরে পদ্মা সেতুর ১৫ নম্বর পিলারের সামনে এ ঘটনা ঘটে। নিখোঁজ ব্যবসায়ী আইয়ুব আলী (৪৫) ফরিদপুরের চরভদ্রাসনের সালিপুর গ্রামের মৃত আব্দুর রহমান মিস্ত্রির ছেলে।

পুলিশ জানায়, ফরিদপুরের চরভদ্রাসন এলাকা থেকে ২০ জন ব্যবসায়ী ২৮টি কোরবানির গরু নিয়ে ঢাকার কেরানীগঞ্জের হাটে বিক্রির উদ্দেশে যাচ্ছিলেন। দুপুর আড়াইটার দিকে হঠাৎ ঝড়ে ট্রলারটি পদ্মা সেতুর নিচে ডুবে যায়। এতে ট্রলারে থাকা ২০ জনের মধ্যে ১৯ জন সাঁতরে তীরে উঠতে পারলেও আইয়ুব আলী নিখোঁজ হন। ট্রলারে থাকা ২৮টি গরুর মধ্যে পাঁচটিকে জীবিত উদ্ধার করা হলেও বাকি ২৩টি স্রোতে ভেসে গেছে।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস বলেন, ‘বৈরী আবহাওয়ার মধ্যে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি পদ্মার সেতুর নিচে ডুবে যায়। দুর্ঘটনার পর ২০ জন ব্যবসায়ীর মধ্যে ১৯ জন সাঁতরে তীরে উঠতে পারলেও আইয়ুব আলী নিখোঁজ হন। ডুবে যাওয়া ট্রলারটিরও সন্ধান পাওয়া যাচ্ছে না। সেইসঙ্গে ২৩টি গরু ভেসে গেছে। নদীতে তীব্র স্রোত এবং আবহাওয়া প্রতিকূলে থাকায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করতে পারেনি। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধারকাজ শুরু হবে।’

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (ডিএডি) মুহাম্মদ সফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ট্রলারডুবির খবর পেয়ে লৌহজং থেকে একটি টিম ঘটনাস্থলে গেলে সেখানে প্রচণ্ড ঢেউ ও বাতাস থাকায় উদ্ধারকাজ করা যায়নি। নদীর স্রোত কমলে উদ্ধারকাজ শুরু হবে।’

 

  • সর্বশেষ