শিরোনাম
◈ তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক? ◈ বাংলা কিউআরে দৈনিক লেনদেনে বড় লাফ ◈ ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি ◈ হাদি হত্যাকাণ্ড: পরিকল্পনা থেকে দেশত্যাগ, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায়

প্রকাশিত : ২৫ মে, ২০২৬, ০৯:৪০ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেনীর সেই নলকূপে আগুন লাগা ঘটনায় গ্যাস অনুসন্ধানে বাপেক্সের টিম

নলকূপ স্থাপনের কাজ শেষ হওয়ার পর মিস্ত্রিদের উপস্থিতিতে পানি তোলার সময় আকস্মিকভাবে আগুন জ্বলে ওঠে। বিষয়টি প্রশাসনের কানে পৌঁছলে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন পাঠায়।

এ ঘটনার পর রোববার (২৪ মে) বিকেলে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) লিমিটেডের একটি টিম ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা করে। ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কোরবানপুর গ্রামের মালেক কন্ট্রাক্টর বাড়ির ব্যবসায়ী মো. হাসানের বাড়িতে এ ঘটনা ঘটে।

নোয়াখালীর শাহজাদপুর গ্যাস ফিল্ডের সহকারী ব্যবস্থাপক সতীশ চন্দ্র বর্মন জানান, বাপেক্স কর্তৃপক্ষের নির্দেশনামতে রোববার বিকেলে তিনি একটি টিম নিয়ে ঘটনাস্থলে এসে প্রাথমিকভাবে মাল্টিগ্যাস মনিটর দিয়ে গ্যাসের পরিমাপ করেন। মনিটর রিডিং অনুযায়ী নলকূপে অক্সিজেন পরিমাণ ৩২ শতাংশ পাওয়া যায়। এছাড়া ক্ষতিকর গ্যাসের (হাইড্রোজেন সালফাইড) উপস্থিতি পাওয়া যায়নি। তবে কিছু পরিমাণ দাহ্য গ্যাস (মিথেন গ্যাস) রয়েছে। নলকূপটি মাত্র ১১০ ফুট খনন করার পর এ গ্যাস উদগিরণ হয়। তবে বাপেক্সের প্রাথমিক পরীক্ষায় মনিটর কমিটি মনে করেন মাটির নিচে পকেট গ্যাস থেকে উদগিরণ হচ্ছে। এছাড়া অন্যকোনো প্রাকৃতিক গ্যাসক্ষেত্রের ছিদ্র পথে এই গ্যাস আসতে পারে বলেও তারা ধারণা করছেন। পরে ভূ-তাত্ত্বিক টিম এসে মাটির নিচে পরীক্ষা করে সঠিক অবস্থা নির্ণয় করবেন।

তিনি জানান, আপাতত জনগণের নিরাপত্তার স্বার্থে নলকূপের উপরি অংশ খুলে ২০ ফুট পিভিসি পাইপ সংযোগ করে গ্যাস নিঃসরণ করার ব্যবস্থা করেছেন তারা। আজ সোমবার বাপেক্সের ভূ-তাত্ত্বিক টিম ঘটনাস্থল পরিদর্শন ও সার্ভে করে গ্যাসের নমুনা সংগ্রহ এবং কূপের সম্ভাব্যতা যাচাই করবেন।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, বাপেক্স টিমের সঙ্গে তিনি সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। স্থানীয় সংসদ সদস্য, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন। তিনি বাপেক্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন।

এর আগে ব্যবসায়ী মো. হাসান গৃহস্থালির ব্যবহারের জন্য শনিবার ঘরের পাশে ১১০ ফুট গভীরে একটি নতুন নলকূপ স্থাপন করেন। সন্ধ্যায় নলকূপ স্থাপনের কাজ শেষ হওয়ার পর মিস্ত্রিদের উপস্থিতিতে পানি তোলার সময় আকস্মিকভাবে আগুন জ্বলে ওঠে। বিষয়টি তাৎক্ষণিক দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে। সেখানে প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা পর আগুন নিভে যায়। খবরটি দ্রুত আশপাশে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে।

  • সর্বশেষ