শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ২৫ মে, ২০২৬, ১০:৫৭ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমতলীতে ৭৫০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার!

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অভিযান চালিয়ে ৭৫০ পিস ইয়াবাসহ এক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। 

রবিবার (২৪ মে) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে পৌরসভার সরকারী এ.কে হাই স্কুল চৌরাস্তা এলাকায় ঢাকা- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে অভিযান পরিচালনা করে ওই কারবারিকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই মোহাম্মদ ওয়ালীউল্লাহ’র নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। এ সময় দক্ষিণ পশ্চিম আমতলী এলাকার বাসিন্দা মোঃ মোতাহার হাওলাদার  এর পুত্র আমিনুর (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করে তা জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবার জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে এবং আটক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয়রা জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মোহাম্মদ হাসনাইন বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে। যে কোন মূল্যে আমতলীকে মাদকমুক্ত করা হবে। কোন অবস্থায় মাদক কারবারীদের ছাড় দেয়া হবে না। 

  • সর্বশেষ