শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ২৪ মে, ২০২৬, ১১:৪৬ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার

ঝিনাইদহে ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেকুল ইসলাম ওরফে তারেক রেজাকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (২৪ মে) সন্ধ্যায় পূর্বঘোষিত সংবাদ সম্মেলনে যোগ দিতে এসে জেলা শহরের একটি রেস্টুরেন্ট এলাকা থেকে তিনি গ্রেফতার হন। 

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার (২২ মে) শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনায় জেলা ছাত্রদলের আট নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ১১০ জনের বিরুদ্ধে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদী হয়ে থানায় মামলা করেন। 

Advertisement

মামলায় ইবি ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদকে প্রধান করে জেলা ছাত্রদলের সভাপতি এমরান হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সভাপতি এসএম সমেনুজ্জামান সমেনসহ আটজনকে আসামি করা হয়। 

পরদিন শনিবার (২৩ মে) দুপুরে ঝিনাইদহ সদর থানায় জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. এনামুল কবির তারেক রেজাসহ ২২ এনসিপির নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করে পালটা মামলা করেন।

শনিবার রাতে ছাত্রদলের দায়ের করা মামলার অন্যতম আসামি জাতীয় যুবশক্তির নেতা অয়ন রহমানকে ডিবি পুলিশ যশোর থেকে গ্রেফতার করে। কিন্তু তাকে থানা কিংবা আদালতে হাজির করা হয়নি এমন অভিযোগে আজ রোববার বিকালে ঝিনাইদহ জেলা শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করে এনসিপি। ওই সংবাদ সম্মেলনে যোগ দিতে এসে গ্রেফতার হন তারেক।

এদিকে এনসিপির দায়ের করা মামলার প্রধান আসামিসহ সবাইকে আজ দুপুরে ঝিনাইদহের আদালত জামিন দিয়েছেন। 

 

  • সর্বশেষ