শিরোনাম
◈ আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ◈ ‘উগ্রবাদীদের শিক্ষা দিতে’ কুরবানিতে গরু না দেওয়ার আহ্বান মাওলানা মোহাম্মদ জাফর পাশার (ভিডিও) ◈ অবশেষে কাটলো সম্প্রচার জট, ভারতে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ◈ দেশের ভাগ্য পরিবর্তনে ৪০ কোটি হাতকে এক হতে হবে: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে নারী-শিশু নির্যাতন বেড়েছে, বিচারহীনতা বন্ধে জরুরি পদক্ষেপ চায় ইউনিসেফ ◈ কলকাতায় বাংলাদেশি তারকাদের কাজে আপত্তি টলিউডের টেকনিশিয়ানদের, যা বললেন রুদ্রনীল ◈ যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড পদত্যাগ করলেন ◈ দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে আজ থেকে ছুটি শুরু ◈ গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি: যুক্তরাষ্ট্রে বসে আর নয়, বিদেশিদের দেশে ফিরে আবেদন বাধ্যতামূলক! ◈ চার নতুন নিয়ম আস‌ছে বিশ্বকাপে, ম্যাচের চেহারা বদ‌লে যা‌বে!

প্রকাশিত : ২৩ মে, ২০২৬, ০৩:২৪ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একদিনেই চার জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ১৩ জনের

দেশের চার জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ মোট ১৩ জনের মর্মান্তিক প্রাণহানি ঘটেছে। এর মধ্যে কুষ্টিয়া ও যশোরে চারজন করে আটজন, দিনাজপুরে তিনজন এবং কুমিল্লায় দুজনের মৃত্যু হয়।

শনিবার (২৩ মে) ভোর থেকে দুপুর ১২টার মধ্যে কুষ্টিয়া, যশোর, দিনাজপুর ও কুমিল্লায় এসব দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গতি ও চালকদের অসতর্কতার কারণেই এসব দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।

কুষ্টিয়ায় বাস খাদে পড়ে নিহত ৪ : কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরও অন্তত ২০ জন যাত্রী। 

বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার শিয়ালডাঙ্গী মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। 
 
পুলিশ জানায়, একটি ভ্যানকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তানহা পরিবহনের যাত্রীবাহী বাসটি খাদে পড়ে যায়। নিহতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
 
 যশোরে ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ নিহত ৪ : যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়া চাউলিয়া পেট্রোল পাম্পের কাছে কাভার্ডভ্যান, ইজিবাইক ও অপর একটি যানের ত্রিমুখী সংঘর্ষে এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। 
 
বেলা সাড়ে ১১টার দিকে ঘটা এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। 
 
নিহতরা হলেন- ইজিবাইক চালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), বৃষ্টি সাহা (২৪), আনোয়ার আলী (৭০) এবং চার বছর বয়সী শিশু সৌভিক সাহা। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক কাভার্ডভ্যানটিতে আগুন ধরিয়ে দেয় এবং মহাসড়ক অবরোধ করে।
 
দিনাজপুরে তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় দ্রুতগামী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত হয়েছেন। 
 
সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আল-আমিন (১৬), সৈকত (১৫) এবং কাইউম (২০)। দুর্ঘটনার পর ঘোড়াঘাট থানা পুলিশ ঘাতক ট্রাক ও এর সহকারীকে (হেলপার) আটক করেছে।

কুমিল্লায় আলাদা দুর্ঘটনায় ঝরল ২ প্রাণ: কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। 
 
ভোরে উপজেলার হারিসদ্দার শিরিষ ফ্যাক্টরি এলাকায় কাজে যাওয়ার পথে অজ্ঞাত গাড়ির চাপায় পান্না বেগম (৩৫) নামে এক নারী শ্রমিক নিহত হন। 
 
অন্যদিকে, সকাল ৭টার দিকে পৌরসভার ডাকবাংলা এলাকায় আরেক অজ্ঞাত গাড়ির চাপায় আনুমানিক ৩৫ বছর বয়সি এক ভবঘুরে যুবকের মৃত্যু হয়। ‍উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়