শিরোনাম
◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ

প্রকাশিত : ২২ মে, ২০২৬, ০৭:০৬ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীমঙ্গলে গাড়ির ধাক্কায় আহত মহাবিপন্ন চিতা বিড়াল উদ্ধার, মানবিকতার ছোঁয়ায় প্রাণ ফিরে পেল বিরল চিতা বিড়াল

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল-এ গাড়ির ধাক্কায় গুরুতর আহত অবস্থায় একটি মহাবিপন্ন বন্যপ্রাণী চিতা বিড়াল (Leopard Cat) উদ্ধার করা হয়েছে। মানবিক দুই তরুণের দ্রুত উদ্যোগ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের তৎপরতায় প্রাণীটি মৃত্যুর মুখ থেকে ফিরে আসে।

শুক্রবার (২১ মে ২০২৬) দুপুর প্রায় ১২টার দিকে শ্রীমঙ্গল টি রিসোর্ট এন্ড মিউজিয়াম সংলগ্ন সড়কের পাশে আহত অবস্থায় ছটফট করতে দেখা যায় বিরল প্রাণীটিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির কোনো যানবাহনের ধাক্কায় চিতা বিড়ালটি গুরুতর আহত হয়ে রাস্তার পাশে পড়ে ছিল।

এ সময় পথচারী জাহান আহমেদ ও মোহাম্মদ মিলন প্রাণীটির অসহায় অবস্থা দেখে থমকে দাঁড়ান। তারা দ্রুত বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন-কে অবহিত করেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও নিরব নাগ ঘটনাস্থলে পৌঁছে আহত প্রাণীটিকে উদ্ধার করেন।

পরে নিশ্চিত হওয়া যায়, উদ্ধার হওয়া প্রাণীটি একটি মহাবিপন্ন চিতা বিড়াল, যা বাংলাদেশের বিরল বন্যপ্রাণীর তালিকাভুক্ত। উদ্ধারকারীরা প্রাণীটিকে নিরাপদ স্থানে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। বর্তমানে প্রাণীটির অবস্থার কিছুটা উন্নতি হলেও উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, শুক্রবার হওয়ায় তাৎক্ষণিকভাবে বিশেষজ্ঞ বন্যপ্রাণী চিকিৎসক পাওয়া যায়নি। তারপরও প্রাণীটিকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। চিকিৎসা শেষে চিতা বিড়ালটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

এ ঘটনায় প্রকৃতিপ্রেমী তারিক হাসান বনাঞ্চল সংলগ্ন সড়কে সচেতনভাবে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মানুষের অসচেতনতা ও বেপরোয়া গতির যানবাহনের কারণে প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে বনের নিরীহ প্রাণীগুলো। মানুষ ও প্রকৃতির সহাবস্থান রক্ষায় এখনই আরও দায়িত্বশীল হওয়া জরুরি।

  • সর্বশেষ