শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ২১ মে, ২০২৬, ০৭:০৯ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে দুইটি প্রাইভেট হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : অর্ধলক্ষ টাকা জরিমানা 

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের দুইটি প্রাইভেট হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে জেলার রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখস্থ সেবা হাসপাতাল প্রাইভেট এবং নিরাময় হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং লাইসেন্স নবায়ন না থাকাসহ প্রয়োজনীয় ডাক্তার, নার্স ও সার্টিফিকেটধারী টেকনিশিয়ান স্বল্পতার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি নিগার সুলতানা ২টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।

অভিযানে সেবা হাসপাতাল প্রাইভেটকে ২০ হাজার এবং নিরাময় হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারেকে ৩০ হাজার টাকা টাকা জরিমানা করা হয়।

এ সময় রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মামুনুর রশিদ পলাশসহ রায়পুর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নিগার সুলতানা বলেন, হাসপাতাল দু’টির কোনোটিরই লাইসেন্স হালনাগাদ নেই এবং পরিবেশ অধিদফতরের ছাড়পত্রও নেই। এসব কারণে ভোক্তা অধিকার আইনে হাসপাতাল ২টিকে জরিমানা করে সতর্ক করা হয়েছে। তিনি আরো বলেন, জনগণের স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করার ক্ষেত্রে সরকার আপোষহীন, তাই জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ