শিরোনাম
◈ ঢালাও ভিসা-মুক্ত প্রবেশ মেয়াদ কমাচ্ছে থাইল্যান্ড, ফিরছে কঠোর নিয়ম ◈ মোদিকে প্রশ্ন করে ভাইরাল হওয়া সেই সাংবাদিক সম্পর্কে যা জানা গেল (ভিডিও) ◈ রংপুরে গরুর থাকছে আবাসিক হোটেলে, মিলছে নিরাপদ আশ্রয়, গরুপ্রতি ৫০ টাকা নেওয়া হয় ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: আনসার-ভিডিপি সমাবেশে তারেক রহমান ◈ ভারতে যেভাবে কামাল মাওলা মসজিদ হয়ে গেল মন্দির: আল জাজিরা অনুসন্ধান ◈ ইরান কি বিশ্বকাপে খেলবে, কী করতে চাইছে ফিফা ও যুক্তরাষ্ট্র? ◈ চট্টগ্রাম-ঢাকা তেল পাইপলাইনের কাজ শেষ, জুনের শেষে পুরোদমে জ্বালানি সরবরাহ ◈ হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু ◈ সরকারি চাকরিজীবীদের বেতন কত, কোন গ্রেডে কী কী ভাতা ও সুবিধা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিস্তা প্রকল্পে আসছে বড় সংশোধন

প্রকাশিত : ১৯ মে, ২০২৬, ০৭:৩৭ বিকাল
আপডেট : ১৯ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোরেলগঞ্জে জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন, বেড়িবাঁধ ও স্লুইস গেট নির্মাণের দাবি

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নে জলাবদ্ধতা ও লবণাক্ততার সমস্যা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় সন্ন্যাসী এসপি রাশিদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন সড়কের পাশে এ মানববন্ধনের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি’র সহযোগিতায় স্থানীয় সংগঠন সিসিআরসি।

মানববন্ধনে কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেন। বক্তারা বলেন, খাউলিয়া ইউনিয়নের পশরবুনিয়া, চালিতাবুনিয়া ও খাউলিয়া গ্রামের তিনটি বিস্তীর্ণ কৃষি মাঠ দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা ও লবণাক্ততার কারণে চরম ক্ষতির মুখে রয়েছে। কৃষকরা সেখানে একটি ফসলের বেশি আবাদ করতে পারছেন না। খাল থেকে জোয়ারের সময় লবণাক্ত পানি উঠে জমিতে প্রবেশ করায় ফসল নষ্ট হয়ে যাচ্ছে।

বক্তারা আরও বলেন, কৃষকরা বছরের পর বছর ক্ষতির সম্মুখীন হওয়ায় অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। কৃষি উৎপাদন কমে যাওয়ায় স্থানীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে।

মানববন্ধন থেকে বক্তারা সরকারের কাছে দ্রুত ভেড়িবাঁধ ও স্লুইস গেট নির্মাণের দাবি জানান, যাতে লবণাক্ত পানি নিয়ন্ত্রণ করে কৃষিজমি রক্ষা করা সম্ভব হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সিসিআরসি’র সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন হাওলাদার এবং উপজেলা সুশীল সমাজ নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ফজলুল হক খোকনসহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়