শিরোনাম
◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা

প্রকাশিত : ১৯ মে, ২০২৬, ০৪:১০ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি, নজরদারি জোরদার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিবর্ষণের পর পাল্টা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. নাজমুল হক আজ (মঙ্গলবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সোমবার বিকেলে তার ব্যাটালিয়নের আওতাধীন সোনারহাট সীমান্ত এলাকায় বিএসএফ গুলিবর্ষণ করে।

বিজিবি তাৎক্ষণিকভাবে এর জবাব দেয় এবং পাল্টা গুলি ছুড়ে। পরে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এই ঘটনার পর সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Advertisement

বিজিবি জানায়, সীমান্তে যেকোনো উসকানিমূলক বা অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় তাদের বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জাতীয় সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় তারা পূর্ণ পেশাদারত্ব ও দৃঢ়তার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্ত এলাকার বাসিন্দাদের অবৈধভাবে সীমান্ত পারাপার এবং সীমান্ত এলাকায় যেকোনো অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য বিজ্ঞপ্তিতে সতর্ক করেছে বিজিবি।

 

  • সর্বশেষ