শিরোনাম
◈ অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের পরাজ‌য়ে লাভ হ‌লো ভারতের  ◈ দেশজু‌ড়ে খুন বাড়ছে, জনমনে উদ্বেগ! ◈ শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জোরদারে সরকারের নতুন পরিকল্পনা ◈ শিশু সবজি খেতে চায় না কেন, অভ্যাস বদলাতে যা করবেন ◈ কথা শুন‌লেন না ইনফান্তিনো, ক্যারিবিয়ান যুব টুর্নামেন্টে উপ‌স্থিত হওয়ায় আরও গভীর হলো ফিফার দ্বন্দ্ব ◈ মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা, সরকারের আকার বাড়লে ঝুঁকি আছে? ◈ ইউএস ও‌পে‌নে আলকারাজের সঙ্গে জুটি বেঁধে খেলবেন সেরিনা উইলিয়ামস, ঘোষণা আয়োজকদের ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের নির্বাচনে পাকিস্তান-সমর্থিত প্যানেলের দাপুটে জয় ◈ ফারাক্কার সব গেইট খুলে দিতে শুভেন্দুকে বিহারের মুখ্যমন্ত্রীর ফোন ◈ নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির ডেথ রেফারেন্সের রায় আজ

প্রকাশিত : ১৮ মে, ২০২৬, ০৬:৫৬ বিকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রাম আদালতের কার্যক্রমে কমছে অপরাধ, বাড়ছে সামাজিক শান্তি : ইউএনও আলী সুজা

নাজমুল হক মুন্না, (উজিরপুর) বরিশাল : বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রমের ফলে অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে আসছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা।

সোমবার (১৮ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত বিষয়ে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিত পরিকল্পনা প্রণয়ন” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইউএনও আলী সুজা বলেন, গ্রাম আদালত স্বামী-স্ত্রীর পারিবারিক কলহ, জমি-জমা সংক্রান্ত বিরোধসহ বিভিন্ন সামাজিক সমস্যা দ্রুত ও সহজভাবে নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এতে সাধারণ মানুষ দ্রুত ন্যায়বিচার পাচ্ছেন এবং আদালতমুখী চাপও কমছে।

তিনি আরও বলেন, জনপ্রতিনিধিদের নিয়মিত উপস্থিতি ও কার্যকর ভূমিকা নিশ্চিত করা গেলে স্থানীয় পর্যায়ে বিরোধ আরও দ্রুত সমাধান সম্ভব হবে। গ্রাম আদালত সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে বলেও তিনি মন্তব্য করেন।

কর্মশালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম, গ্রাম আদালত বরিশাল জেলা ব্যবস্থাপক কমল ব্যানার্জী, উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী আফরোজা আখতার শিউলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন শরীফ, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্নাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, উজিরপুর উপজেলায় এ পর্যন্ত গ্রাম আদালতে মোট ১ হাজার ১২০টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ১ হাজার ১১৯টি মামলার নিষ্পত্তি হয়েছে, যা স্থানীয় বিচার ব্যবস্থায় গ্রাম আদালতের কার্যকারিতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

কর্মশালায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

  • সর্বশেষ