মো.রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম বাগান ৎেকে শিহাব (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার চন্ডিপুর পাইকড়তলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সরজন গ্রামে রফিকের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ জানান, চন্ডিপুর পাইকড়তলা এলাকায় আম বাগানের মধ্যে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা শিবগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে রশির দাগ রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওয়াসিম ফিরোজ।