কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের অভিযানে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি প্রাইভেটকার সহ ১আসামীকে গ্রেফতার করেছে।
শনিবার (২৮ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করে। পুলিশ বাঁশখালীর পুঁইছড়ি ইউপির ১নং ওয়ার্ডস্থ ফুটখালী ব্রীজের দক্ষিণ পাশে জান্নাত এগ্রো ফার্মের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশীকালে একটি সাদা রংয়ের প্রাইভেটকার এর গিয়ার বক্সের নিচে লুকানো কালো কসটেপ মোড়ানো পোটলা হতে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় গাড়ির চালক ধৃত আসামী মোহাম্মদ জোনায়েদ (২৭)কে আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। এ ব্যাপারে মোহাম্মদ জোনায়েদ এর বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় বলে সুত্রে জানা যায়।