শিরোনাম
◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:২৮ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘তোর জায়গা–জমির ব্যবসা–বাণিজ্য ভালো চলছে, ৫০ লাখ টাকা চাঁদা দিতে হবে’

‘তোর জায়গা–জমির ব্যবসা–বাণিজ্য ভালো চলছে। চট্টগ্রাম শহরে ব্যবসা করতে হলে আমাদের ৫০ লাখ টাকা চাঁদা দিতে হবে।’ এভাবে চাঁদার জন্য চট্টগ্রাম নগরে এক ব্যক্তিকে হুমকি দেওয়া হয়। হুমকির পর এলোপাতাড়ি মারধরও করা হয়েছে তাঁকে। এ ঘটনায় মামলার প্রধান আসামি আহমেদ কবিরকে আজ শনিবার বিকেলে গ্রেপ্তার করেছে পুলিশ। আহমেদ কবির নিজেকে সাংবাদিক পরিচয় দেন বলে জানায় পুলিশ।

নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, চাঁদাবাজির মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মারধরের এ ঘটনা ঘটে গত বুধবার রাতে চট্টগ্রাম নগরের খুলশী থানার গরীবউল্ল্যাহ হাউজিং সোসাইটির ডেবারপাড় এলাকায়। মারধরের শিকার ব্যক্তি হলেন মোহাম্মদ সিরাজ। তিনি জায়গা–জমি বিক্রিতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন।

মারধরের শিকার মোহাম্মদ সিরাজ জানান, চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জায়গা–জমি বিক্রির মধ্যস্থতা করে থাকেন। এতে কমিশন হিসেবে টাকা পান। প্রায় তিন–চার মাস আগে আহমেদ কবিরের সঙ্গে তাঁর পরিচয়। ওই সময় থেকে আহমেদ কবির তাঁর কাছ থেকে টাকা দাবি করে আসছিলেন। তবে সম্প্রতি তাঁর কাছে ৫০ লাখ টাকা দাবি করেন।

মোহাম্মদ সিরাজ জানান, বুধবার রাতে বাজারে যাওয়ার জন্য বাসা থেকে নিচে নামেন। ওই সময় আহমেদ কবিরের নেতৃত্বে চার থেকে পাঁচজন লোক বাসার নিচে তাঁকে আটকে চাঁদা দাবি করতে থাকে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এলোপাতাড়ি কিল–ঘুষি মারতে থাকে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা হুমকি দিয়ে সরে পড়ে।

Advertisement

পরে আশপাশের লোকজনের সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন বলে জানান মোহাম্মদ সিরাজ। এরপর গতকাল শুক্রবার খুলশী থানায় মামলা করেন।

নগরের খুলশী থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাসুদ কামাল প্রথম আলোকে বলেন, মোহাম্মদ সিরাজ নামের এক ব্যক্তির কাছ থেকে চাঁদা দাবি করেছিলেন আহমেদ কবির। এ জন্য লোকজন নিয়ে সিরাজের বাসার নিচে গিয়ে সেখানে তাঁর ওপর অতর্কিত হামলা করেন এবং একপর্যায়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আহমেদ কবির নিজেকে সাংবাদিক পরিচয় দেন। চাঁদাবাজির অভিযোগে মামলার ঘটনায় আহমেদ কবিরকে লালখান বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। উৎস: প্রথম আলো।

 

  • সর্বশেষ