শিরোনাম
◈ নবম পে-স্কেলের বেতন কাঠামো প্রকাশ ◈ লর্ডসে পাকিস্তানের ভরাডুবি, সি‌রিজ জিত‌লো ইংল‌্যান্ড ◈ মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেলের প্রস্তাব অনুমোদন, জানুন প্রজ্ঞাপন ও বেতন কার্যকরের তারিখ ◈ আসিম মুনিরের অস্ত্র কারখানা পরিদর্শন : পূজার আগে পাকিস্তানের হামলার শঙ্কা, নজরদারি বাড়িয়েছে ভারত ◈ ‘পরীক্ষিত’ সিল ছাড়া মাংস বিক্রি করলে দোকান বন্ধ: ডিএসসিসি প্রশাসক ◈ সেপ্টেম্বরেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম ◈ যুব এশিয়ান কাপ বাছাইপর্বে রাতে মুখোমুখি বাংলাদেশ ও উজবেকিস্তান ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ৭ সেপ্টেম্বর থেকে মূল টাকা তুলতে পারবেন গ্রাহকেরা ◈ রা‌তে নারী এশিয়া কা‌পে ইন্দোনেশিয়ার বিরু‌দ্ধে ম্যাচ দিয়ে লড়াই শুরু বাংলা‌দে‌শের ◈ পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে আহত ৮

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৪২ বিকাল
আপডেট : ০৯ জুলাই, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেবরের সঙ্গে সম্পর্কের জেরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

এন এ মুরাদ, মুরাদনগর: কুমিল্লার মুরাদনগর উপজেলায় দেবরের সঙ্গে সম্পর্কের জেরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি রাতে উপজেলার গুঞ্জর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ রুমা আক্তার (৩২) ওই গ্রামের ওমান প্রবাসী সুমন মিয়ার স্ত্রী। তিনি চার সন্তানের জননী ছিলেন। সম্রাট নিহতের স্বামী সুমনের আপন চাচাতো ভাই।  

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাশের ঘরের দেবর, অটোরিকশাচালক সম্রাট (২০)-এর সঙ্গে রুমা আক্তারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। স্বামী প্রবাসে থাকায় তাদের মেলামেশা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছিল। তবে বিষয়টি সামাজিকভাবে প্রকাশ পায়নি।

স্থানীয়দের দাবি, সম্রাট বিয়ের আশ্বাস দিয়ে রুমার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে বিয়ের জন্য চাপ দিলে সম্রাট রাজি না হওয়ায় অভিমানে রুমা বিষপান করেন বলে ধারণা করা হচ্ছে।

নিহতের আপন দেবর বাদশা (৩০) বলেন, সে প্রায়ই ভাবির ঘরে আসা যাওয়া করত। বিষয়টি প্রথমে স্বভাবিক মনে হলেও সম্পর্কের কথা পরে জানতে পারি। সম্রাট আমার ভাইয়ের বিদেশের সকল কামাই প্রতারণা করে নিয়ে গেছে। 

নিহতের স্বজনরা জানান, ঘটনার রাতে তাকে ঘরের ভেতর অচেতন অবস্থায় পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠান। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠায়।

এ বিষয়ে মুরাদনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত আনোয়ার হোসেন বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।

  • সর্বশেষ