শিরোনাম
◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৪১ সকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেনীতে চাঁদাবাজি ও অপরাধ প্রতিরোধে হটলাইন সেবা চালু করলেন পরিবেশমন্ত্রী

ফেনীতে নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও অপরাধ দমনে একটি হটলাইন চালু করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আওয়াল মিন্টু।

শুক্রবার তাঁর মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো অনিয়ম, চাঁদাবাজি বা অপরাধের তথ্য সরাসরি জানাতে এ হটলাইন চালু করা হয়েছে।

অভিযোগ জানাতে ০১৭৩০০০৪৮৪৪ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া অনলাইনে অভিযোগ করতে www.aamintoo.com ওয়েবসাইটে ভিজিট করা যাবে।

Advertisement

মন্ত্রীর মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক ছলিম উল্লাহ জানান, চাঁদাবাজি, সন্ত্রাস ও অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে। হটলাইনে পাওয়া অভিযোগ গুরুত্বসহকারে যাচাই-বাছাই করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় জনসাধারণ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এতে এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজি কমবে বলে আশা করছেন।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে জয়লাভ করেন আবদুল আওয়াল মিন্টু। নতুন মন্ত্রিসভায় তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে তাঁকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

  • সর্বশেষ