শিরোনাম
◈ নবম পে-স্কেলের বেতন কাঠামো প্রকাশ ◈ লর্ডসে পাকিস্তানের ভরাডুবি, সি‌রিজ জিত‌লো ইংল‌্যান্ড ◈ মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেলের প্রস্তাব অনুমোদন, জানুন প্রজ্ঞাপন ও বেতন কার্যকরের তারিখ ◈ আসিম মুনিরের অস্ত্র কারখানা পরিদর্শন : পূজার আগে পাকিস্তানের হামলার শঙ্কা, নজরদারি বাড়িয়েছে ভারত ◈ ‘পরীক্ষিত’ সিল ছাড়া মাংস বিক্রি করলে দোকান বন্ধ: ডিএসসিসি প্রশাসক ◈ সেপ্টেম্বরেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম ◈ যুব এশিয়ান কাপ বাছাইপর্বে রাতে মুখোমুখি বাংলাদেশ ও উজবেকিস্তান ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ৭ সেপ্টেম্বর থেকে মূল টাকা তুলতে পারবেন গ্রাহকেরা ◈ রা‌তে নারী এশিয়া কা‌পে ইন্দোনেশিয়ার বিরু‌দ্ধে ম্যাচ দিয়ে লড়াই শুরু বাংলা‌দে‌শের ◈ পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে আহত ৮

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৪৩ বিকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট, অতপর...

শিবচরে বোরকা পরে ক্রেতা সেজে বাজারে অভিযান পরিচালনা করছেন সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা।
পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মাদারীপুরের শিবচরে বোরকা পরে ক্রেতা সেজে বাজারে গিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা। ছদ্মবেশে বাজার ঘুরে নানা অনিয়মের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন তিনি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত শিবচর পৌর বাজারে এই ব্যতিক্রমী অভিযান পরিচালনা করেন তিনি।  এ সময় ৭টি দোকানে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, রমজানে অসাধু ব্যবসায়ীদের কারসাজি রুখতে শুক্রবার সকালে বোরকা পরে ক্রেতার বেশ ধারণ করেন শাইখা সুলতানা। ওই পোশাকে তিনি শিবচর পৌর বাজারের মাছ, মাংস, মুদি ও ফলসহ বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি বেশি দামে পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া এবং খাসির মাংস নিয়ে প্রতারণাসহ নানা অসংগতি হাতেনাতে ধরতে সক্ষম হন।

অনিয়মগুলো চিহ্নিত করার পর তিনি ছদ্মবেশ ত্যাগ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মাছ, মাংস, ফল ও মুদিসহ ৭টি দোকানে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকতে বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরও কঠোরভাবে সতর্ক করে দেন তিনি। অভিযানকালে শিবচর থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।
শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, আমি ছদ্মবেশ ধারণ করে প্রথমে বাজার মনিটরিং করি, পরে অভিযান পরিচালনা করি।

এদিন কয়েকটি দোকানে জরিমানা করা হয়। বাকি ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। ভোক্তার স্বার্থে পরবর্তীতে আরো কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ