শিরোনাম
◈ লর্ডসে পাকিস্তানের ভরাডুবি, সি‌রিজ জিত‌লো ইংল‌্যান্ড ◈ মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেলের প্রস্তাব অনুমোদন, জানুন প্রজ্ঞাপন ও বেতন কার্যকরের তারিখ ◈ আসিম মুনিরের অস্ত্র কারখানা পরিদর্শন : পূজার আগে পাকিস্তানের হামলার শঙ্কা, নজরদারি বাড়িয়েছে ভারত ◈ ‘পরীক্ষিত’ সিল ছাড়া মাংস বিক্রি করলে দোকান বন্ধ: ডিএসসিসি প্রশাসক ◈ সেপ্টেম্বরেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম ◈ যুব এশিয়ান কাপ বাছাইপর্বে রাতে মুখোমুখি বাংলাদেশ ও উজবেকিস্তান ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ৭ সেপ্টেম্বর থেকে মূল টাকা তুলতে পারবেন গ্রাহকেরা ◈ রা‌তে নারী এশিয়া কা‌পে ইন্দোনেশিয়ার বিরু‌দ্ধে ম্যাচ দিয়ে লড়াই শুরু বাংলা‌দে‌শের ◈ পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে আহত ৮ ◈ বছরের বাকি ৪ মাসে সরকারি ছুটি ৫ দিন, কর্মদিবসে মিলবে মাত্র ৩ দিন

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৪৪ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পঞ্চগড়ে টিসিবির তেলের বোতলে পানি, চালান ফেরত

পঞ্চগড়ের বোদা উপজেলায় টিসিবির পণ্য খালাসের সময় ভোজ্যতেলের ৯টি বোতলে পানি পাওয়া গেছে। পরে চালানে আসা সব তেল টিসিবির গুদামে ফেরত পাঠানো হয়েছে। গতকাল বুধবার বিকেলে বোদা উপজেলা খাদ্যগুদামে এ ঘটনা ঘটে।

টিসিবি কর্তৃপক্ষ বলছে, গুদাম থেকে সঠিকভাবে পণ্য সরবরাহ করা হলেও পরিবহন টিকাদারের ট্রাকচালক এ ঘটনা ঘটিয়েছেন। এ ঘটনায় ট্রাকচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

খাদ্যগুদাম ও টিসিবি সূত্রে জানা গেছে, টিসিবির পণ্য পরিবহনকারী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আনোয়ারা ট্রেডার্সের মাধ্যমে গতকাল বিকেলে দিনাজপুরের কাহারোল উপজেলার টিসিবির গুদাম থেকে ডাল, চিনি, ছোলা ও ভোজ্যতেল বোদা উপজেলা খাদ্যগুদামে পাঠানো হয়। বোদা উপজেলার টিসিবি কার্ডধারীদের মধ্যে এসব পণ্য সরবরাহের জন্য উপজেলা খাদ্যগুদামে মজুত করা হচ্ছিল। এ সময় সেখানে ১৪ কেজি মসুর ডাল, ৭ কেজি চিনি, ৫৫৭ কেজি ছোলা ও ৮ হাজার ১৪ লিটার ভোজ্যতেল ছিল।

৪৪৫টি কার্টনের প্রতিটিতে ২ লিটার ওজনের ৯ বোতল করে ভোজ্যতেল ছিল। কার্টনের বাইরে ছিল দুটি বোতল। ট্রাক থেকে পণ্য খালাসের সময় একটি কার্টনের ওজন অস্বাভাবিক মনে হয় শ্রমিকদের কাছে। বিষয়টি নিয়ে সন্দেহ সৃষ্টি হলে কার্টন খুলে দেখা যায় সেখানে আটটি পুরোনো তেলের বোতলে পানি ও একটি পানির বোতল দেওয়া হয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা। পরে ভোজ্যতেলের পুরো চালান টিসিবির গুদামে ফেরত পাঠানো হয়।

উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল করিম সিদ্দিকী বলেন, টিসিবির গুদাম থেকে পরিবহন টিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে তাঁদের গুদামের টিসিবির পণ্য এসে জমা হয়। পরে ডিওর মাধ্যমে ডিলারদের সরবরাহ করা হয়। গতকাল আংশিক পাওনা পণ্য গুদামে আসে। এসব পণ্য খালাসের সময় শ্রমিকদের সন্দেহ হলে একটি তেলের কার্টনে তেলের পরিবর্তে ৯ বোতল পানি পাওয়া যায়। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর পর ফেরত পাঠানো হয়।

দিনাজপুরের কাহারোল টিসিবির গুদাম কর্মকর্তা মো. শাহজামাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা এখান থেকে সঠিকভাবে পরিবহন টিকাদারি প্রতিষ্ঠানের কাছে সব পণ্য পাঠিয়েছি। কিন্তু পথে ট্রাকচালক এসব পণ্যের মধ্যে পানি দিয়েছে। একটি কার্টনে ৯ বোতল পানি পাওয়া গেছে। এ ছাড়া অন্য সব কার্টনে তেলের বোতল পাওয়া গেছে। এ ঘটনায় ট্রাকচালক ময়নুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। বিষয়টি প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত ওই ট্রাকচালককে ৪ হাজার টাকা জরিমানা করেছেন। এখন নতুন করে বোদা উপজেলার জন্য বরাদ্দের ভোজ্যতেল পাঠানো হবে।’

  • সর্বশেষ