শিরোনাম
◈ ‘পরীক্ষিত’ সিল ছাড়া মাংস বিক্রি করলে দোকান বন্ধ: ডিএসসিসি প্রশাসক ◈ সেপ্টেম্বরেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম ◈ যুব এশিয়ান কাপ বাছাইপর্বে রাতে মুখোমুখি বাংলাদেশ ও উজবেকিস্তান ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ৭ সেপ্টেম্বর থেকে মূল টাকা তুলতে পারবেন গ্রাহকেরা ◈ রা‌তে নারী এশিয়া কা‌পে ইন্দোনেশিয়ার বিরু‌দ্ধে ম্যাচ দিয়ে লড়াই শুরু বাংলা‌দে‌শের ◈ পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে আহত ৮ ◈ বছরের বাকি ৪ মাসে সরকারি ছুটি ৫ দিন, কর্মদিবসে মিলবে মাত্র ৩ দিন ◈ রোজার পরে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ চোরাচালান ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৫৬

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০২ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে তুরস্কের প্রেসিডেন্টপুত্র বিলাল এরদোয়ান

সরওয়ার আজম মানিক, কক্সবাজার: কক্সবাজারে একদিনের সফরে রোহিঙ্গা শিবির পরিদর্শনে এসেছেন তুরস্কের প্রেসিডেন্ট পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল; যে প্রতিনিধি দলে তার সফরসঙ্গী রয়েছেন জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল।

বৃহস্পতিবার সকাল পৌণে ১১ টায় ঢাকা থেকে বিশেষ বিমান যোগে কক্সবাজার পৌঁছান এই প্রতিনিধি দলটি। এসময় কক্সবাজার বিমানবন্দরে প্রতিনিধি দলকে স্বাগত জানান জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান ও জেলা পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান।

এরপর প্রতিনিধি দলটি কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ( আরআরআরসি ) কার্যালয় পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং রোহিঙ্গা শিবিরে কর্মরত তুরস্কের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে নেকমেতিন বিলাল এরদোয়ান বলেন, রোহিঙ্গাদের জন্মভূমিতে ফিরে যাওয়া নিশ্চিত করতে আর্ন্তজাতিকভাবে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। গত ২০১৭ সালের রোহিঙ্গা সংকটের শুরু থেকে তুরস্ক সরকার রোহিঙ্গাদের পাশে আছে।

এসময় তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।

মতবিনিময় সভা শেষে নেকমেতিন বিলাল এরদোয়ানের নেতৃত্বে প্রতিনিধি দলটি উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শনে রওনা দেন।

প্রতিনিধি দলটি উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা শিবিরে পৌঁছে তার্কিস ফিল্ড হাসপাতাল এবং তুরস্কের স্বেচ্ছাসেবী সংস্থা টিকা ( TIKA ) পরিচালিত মাল্টিপারপোজ এডুকেশন এন্ড কালচারাল সেন্টার পরিদর্শনের পাশাপাশি রোহিঙ্গাদের নিয়ে আয়োজিত একটি চ্যারেটি ফুটবল ম্যাচে অংশগ্রহণের কথা রয়েছে।

ফুটবল ম্যাচ শেষে তুরস্কের প্রেসিডেন্ট পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান ও জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল সহ প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গা শরণার্থীদের সাথে ইফতার করবেন।

একদিনের এই সরকারি সফরে প্রতিনিধি দল রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান পরিস্থিতি এবং মানবিক সহায়তা কার্যক্রম পর্যালোচনা করবে।

প্রতিনিধি দলে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা–এর সভাপতি আব্দুল্লাহ এরেন, ঢাকাস্থ তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী ও গণমাধ্যম প্রতিনিধিরা রয়েছেন।

রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে কক্সবাজার পৌঁছার পর রাতে বিমান যোগে ঢাকায় রওনা দেয়ার কথা রয়েছে।

  • সর্বশেষ