শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:১১ বিকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা আজাদ গ্রেপ্তার

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে যৌথবাহিনীর অভিযানে বিএনপি নেতা আজাদকে (আবুল কালাম) দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। কুশাখালী ইউনিয়নের ফরাসগঞ্জ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃত আজাদ ৯টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে যৌথবাহিনী। সে কুশাখালী ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি। স্থানীয়ভাবে তিনি বিএনপি নেতা আজাদ নামে পরিচিত।

যৌথবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, অভিযানের সময় আজাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি রামদা, ১টি ছুরি, ১টি ডিফেন্স স্টিক, ১টি ইলেকট্রনিক স্টানার, ২টি স্মার্টফোন ও ১টি বাটন ফোন উদ্ধার করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর আর্মি ক্যাম্পের মেজর রাহাত খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়