শিরোনাম
◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও) ◈ পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অডিও বার্তা ◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৭:২৮ বিকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুঠিয়ায় বাস–অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত: ঘাতক চালক ও গুজবের মূল হোতা গ্রেপ্তার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর থানাধীন পোল্লাপুকুর এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাস চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে দুর্ঘটনার পর গুজব ছড়িয়ে পুলিশকে হেনস্থা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মূল হোতাকেও আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী রাজকীয় পরিবহনের একটি যাত্রীবাহী বাস পুঠিয়াগামী একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ‘ই’ বিভাগের ছাত্র শান্ত ইসলামসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর বাস চালক দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে একটি পক্ষ গুজব ছড়ায় যে পুলিশ ঘাতক বাস চালককে ছেড়ে দিয়েছে। পুলিশ জানায়, এই তথ্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। গুজবের ফলে উত্তেজিত জনতা নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরিতে বাধা দেয়। এ সময় বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও একজন উপপরিদর্শককে জিম্মি করে শারীরিকভাবে হেনস্থা করা হয়। এমনকি এক পুলিশ সদস্যকে কান ধরতে বাধ্য করে তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

Advertisement

বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরজুন জানান, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা এবং সরকারি কাজে বাধা ও পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পর থেকেই পলাতক বাস চালককে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় সোমবার (২৬ জানুয়ারি) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা এলাকা থেকে বাস চালক সাইফুল ইসলাম (৪৮)কে গ্রেপ্তার করা হয়। তিনি নাটোর সদর উপজেলার কানাইখালী গ্রামের দক্ষিণ পটুয়াপাড়ার দিয়ানতুল্লাহ প্রামাণিকের ছেলে। গ্রেপ্তারকৃত চালককে মঙ্গলবার (২৭ জানুয়ারি) আদালতে সোপর্দ করা হয়েছে। দুর্ঘটনার দিন রাতেই ঘাতক বাসটি জব্দ করা হয়।

অন্যদিকে, পুলিশ এসল্ট মামলার আসামিদের গ্রেপ্তারে পৃথক অভিযান চালিয়ে সোমবার বিকেলে গুজব ছড়িয়ে পুলিশকে হেনস্থা ও সরকারি কাজে বাধা দেওয়ার মূল হোতা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাসানুর রহমান তুহিন (২৬)কে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। তিনি রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার বড় বনগ্রাম চকপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

  • সর্বশেষ