শিরোনাম
◈ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক ◈ হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী ◈ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ◈ হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি ◈ এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ◈ নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও করে আটক দুই টিকটকার ◈ দ্রুত ঋণের নামে লোন অ্যাপের ফাঁদে সর্বস্বান্ত, ৩৫০০ টাকার ঋণে গুনতে হলো ১০ হাজার ◈ নেপালে ভয়াবহ হড়পা বান: মৃত ৬১৬, নিখোঁজ শতাধিক; হেলিকপ্টারে চলছে উদ্ধার অভিযান

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬, ০৭:২২ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে মনোনয়ন বাছাই প্রক্রিয়ায় মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় বিএনপি মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা।

শনিবার সকালে ১১ টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত থেকে যাচাই-বাছাই প্রক্রিয়ায় প্রার্থীদের মনোনয়ন বৈধ ও বাতিলের এ ঘোষণা দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ইসরাত ফারজানা।

ঠাকুরগাঁও ১ আসনে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেলোয়ার হোসেন, এবং ইসলামী আন্দোলনের পক্ষ থেকে মো: খাদিমুল ইসলাম মনোনয়ন দাখিল করেন। কাগজপত্র সব কিছু ঠিক থাকায় ৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা।

ঠাকুরগাঁও দুই আসনে ৮ জন মনোনয়নপত্র জমা দেন এর মধ্যে ৬ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো: রেজাউল করিম ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাহাবউদ্দিন আহাম্মেদ এর মনোনয়নপত্র সংশোধনযোগ্য ত্রুটি থাকায় সেগুলি স্থগিত করা হয়।

ঠাকুরগাঁও ৩ আসনে ১০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন এর মধ্যে ৮জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। জাতীয় পার্টির হাফিজ উদ্দিনের মনোনয়ন পত্র সংশোধনযোগ্য ত্রুটি থাকায় তা স্থগিত করা হয় এবং স্বতন্ত্র প্রার্থী আশা মনির মনোনয়নপত্র বাতিল করা হয়।

  • সর্বশেষ