শিরোনাম
◈ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ◈ হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি ◈ এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ◈ নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও করে আটক দুই টিকটকার ◈ দ্রুত ঋণের নামে লোন অ্যাপের ফাঁদে সর্বস্বান্ত, ৩৫০০ টাকার ঋণে গুনতে হলো ১০ হাজার ◈ নেপালে ভয়াবহ হড়পা বান: মৃত ৬১৬, নিখোঁজ শতাধিক; হেলিকপ্টারে চলছে উদ্ধার অভিযান ◈ কেয়াবন উজাড়ে সেন্ট মার্টিনে ফের রিসোর্টের হিড়িক, হুমকিতে জীববৈচিত্র্য ◈ কক্সবাজারে হোটেলের পার্কিংয়ে লুকানো কোটি টাকার বিলাসবহুল তিনটি গাড়ি! (ভিডিও) ◈ কেনিয়ায় পোষা পিঁপড়ার বিশ্বজুড়ে জনপ্রিয়তা, যেভাবে তৈরি হলো কোটি টাকার জমজমাট বিরল পিঁপড়ার কালোবাজার! ◈ দেশের বাজারে সোনার গয়নার বড় দরপতন, দাম একলাফে কমল ৭১১৫ টাকা

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৯ বিকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে ৬ মাদকসেবীকে কারাদন্ড

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় প্রকাশ্যে গাঁজা সেবনের অপরাধে ছয় সেবনকারীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার ব্যাটেলিয়ান আনসার ক্যাম্প সংলগ্ন সোনাপুর কাঠপট্টি, বাস টার্মিনাল ও দত্তেরহাটে এসব অভিযান চালানো হয়। পরে সন্ধ্যায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুকসুদুস সালেহীন, মো.শাহাদত হোসেন, মোছাম্মৎ কাউছারী আক্তার ও এস এম জাহিদা আক্তার মৌসুমীর আদালতে মাদকসেবীদের কারাদন্ড দেওয়া হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন, নোয়াখালী পৌরসভার চন্দ্রপুর এলাকার মৃত কাঞ্চন আলীর ছেলে মো.বিল্লাল (৭০), একই এলাকার মৃত চৌধুরী মিয়ার ছেলে আব্দুল মান্নান (৫০), নোয়াখালী পৌরসভার দত্তেরহাট এলাকার মৃত মালেকের ছেলে মো.ইকবাল (৩৩), লক্ষীনারায়ণপুর এলাকার মো.দুলালের ছেলে মো.রকি (২০), সেনবাগের কাবিলপুর ইউনিয়নের শেয়ার বাড়ির মৃত আব্দুল মান্নানের ছেলে মো.শাহনাজ (৪১), সদর উপজেলার পূর্ব এওজবালিয়া গ্রামের মনির আহমদের ছেলে নুর নবী (৩০)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, ইংরেজি নববর্ষ উপলক্ষে জেলা শহর মাইজদীর ব্যাটেলিয়ান আনসার ক্যাম্প সংলগ্ন সোনাপুর কাঠপট্টি, বাস টার্মিনাল ও দত্তেরহাটে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথ অভিযান চালায়। পৃথক অভিযানে ঘটনাস্থল থেকে মাদক সেবনের সময় ৬ জনকে আটক করা হয়। একই সাথে পৌনে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩দিন করে বিনাশ্রম কারাদন্ড ও নগদ অর্থদন্ড প্রদান করা হয়। সাজা দেওয়ার পর তাদরে জেলা কারাগারে প্রেরণ করা হয়।  

  • সর্বশেষ