শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫, ০৬:২৫ বিকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ এখন একটা গণতন্ত্রের উত্তরণের পথে যাচ্ছে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল 

জাকির হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ এখন একটা গণতন্ত্রের উত্তরণের পথে যাচ্ছে ইতিমধ্যে অন্তর্বতী কালীন সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে এবং বেশিরভাগ রাজনৈতিক দল তাদের সম্মতি দিয়েছে। দেশে নির্বাচনের একটি আবহাওয়া সৃষ্টি হয়েছে। সুতরাং একটি নির্বাচন হবে আমরা আশাবাদী। কোন ঝামেলা ছাড়াই ২৬ শে ফেব্রুয়ারিতে এবং অতি দ্রুত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আশা করি।

মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও জেলা আইনজীবি সমিতির একটি আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আইন-শৃঙ্খলা বিষয়ক পরিস্থিতি সম্পর্কে আমি মনে করি যে আগের থেকে অনেক ভালো আছে। এখন আর এমন কোন পরিস্থিতি নাই যেখানে নির্বাচন ব্যাহত হবে।

এ সময় চট্টগ্রাম পোর্ট বিদেশিদের কাছে লিজ দেয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চট্টগ্রাম পোর্ট তাদের ছেড়ে দেওয়া হয়নি তাদের হ্যাং লিংক দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল এটি একটি জ্যোতশ্রী নদীর মতো। এখানে এক একটা সিটে ৪-৫টি করে প্রার্থী থাকে কিছুটা আপনার অস্বাভাবিক হতে পারে। এটা বরাবরই হতে পারে এটি কোন অস্বাভাবিক নয়। এটা হওয়াতেই বুঝা যায় বিএনপি একটি রাজনৈতিক বড় দল।

এ সময় জেলা আইনজীবি সমিতির সভাপতি জয়নাল আবেদিন, এডভোকেট এন্তাজুর রহমান এন্তাজ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়