শিরোনাম
◈ বড় দুঃসংবাদ লোডশেডিং নিয়ে! ◈ চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু ◈ হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মোট মৃত্যু ৯৬০ ◈ নভেম্বরে তুরস্ক সফর করতে পারেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ঢুকে বিজিবিকে লক্ষ্য করে গুলি, ভারতীয় নাগরিক আটক ◈ নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া ◈ নিখোঁজের ২ দিন পর চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন উদ্ধার ◈ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ◈ আকস্মিক বন্যায় ভেসে আসা মৃতদেহ থেকে কানের দুল চুরি, ভিডিও ভাইরাল! ◈ নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৪৭৫, নিখোঁজ ৯০০; নতুন বিপর্যয়ের শঙ্কা

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ০৭:০২ বিকাল
আপডেট : ০১ জুলাই, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে সড়কে গাছ ফেলে বাসে ডাকাতি, যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল লুট

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তোষপুর ইকোপার্কের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের একটি নৈশকোচে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, ৭–৮ জনের একটি ডাকাতদল সন্তোষপুর–আন্দুলবাড়িয়া সড়কে ইকোপার্কের সামনে দুটি ছোট গাছ কেটে সড়কে ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। প্রথমে তারা একটি পিকআপ ভ্যানের গতি রোধ করে সেটি ব্যবহার করে পুরো রাস্তা অবরোধ তৈরি করে। এরপর ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী পূর্বাশা পরিবহন (ঢাকা মেট্রো–ব ১৫–৫২৪১) থামিয়ে দেয় ডাকাতরা।

ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্র ও চাপাতি নিয়ে বাসে উঠে প্রথমে চালক মো. ফয়সালের হাতে লাঠি দিয়ে আঘাত করে। পরে তারা বাসে থাকা যাত্রীদের কাছ থেকে ২০–২৫ হাজার টাকা ও ৭–৮টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় বাসের দুটি সাইড গ্লাসও ভাঙচুর করা হয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।”

  • সর্বশেষ