শিরোনাম
◈ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পর এবার দক্ষিণ কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে ◈ বাংলাদেশ থেকে চীন কে‌নো কাঁঠাল নিতে চায়? ◈ বজ্রপাতে ১২ বছরে প্রাণ গেল ৩৮৬০ জনের, সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল ◈ মেসির রেকর্ড গড়া গোলে টানা তিন জয়ে গ্রুপপর্ব শেষ আর্জেন্টিনার ◈ গোলশূন্য ড্রয়ে গ্রুপসেরা কলম্বিয়া, রানার্সআপ পর্তুগাল ◈ গলায় ইট বেঁধে কুকুর নদীতে নিক্ষেপ: প্রধানমন্ত্রীর নির্দেশের পর অভিযুক্ত গ্রেপ্তার ◈ ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, ‘পূর্ণ শক্তি প্রয়োগ হলে অস্তিত্বই থাকবে না’ ◈ ভারতের বিরু‌দ্ধে সিরিজ জিত‌লে সেটা হবে আমা‌দের জন‌্য স্পেশাল: আয়ারল‌্যান্ড অধিনায়ক ◈ চীনের ১১ প্রতিষ্ঠানের ৯.২১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেল বাংলাদেশ ◈ সিগারেট খেতে নিষেধ করায় ছাত্রদল নেতাসহ ছয়জনকে গুলি (ভিডিও)

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ০৩:০৭ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় আঞ্চলিক সড়কে ট্রাক-অটোরিক্সা মুখোমুখি, নিহত ২

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি মাছবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।(৭ নভেম্বর)  শুক্রবার সকালে সরাইল -নাসিরনগর আঞ্চলিক সড়কের উপজেলার সদর ইউনিয়নের বড্ডাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহতরা হলেন, জেলার সদর উপজেলার মজলিশপুর এলাকার আব্দুল আলীমের ছেলে মুসলি মিয়া এবং একই এলাকার মৈন্দ গ্রামের কাছম আলীর ছেলে ইউসুফ আলী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যশোর থেকে মালবোঝাই একটি ট্রাক হবিগঞ্জের দিকে যাচ্ছিল। ভোর সোয়া ৬টার দিকে বড্ডাপাড়া এলাকায় মাছবাহী ট্রাকটির সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা ট্রাকটির চালক
মো: রায়ান(৩২) কে আটক করে। তার বাড়ি যশোরের মণিরামপুরে।  

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মুরশেদুল আলম দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ট্রাক চালককে আটক করা হয়েছে।আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়