শিরোনাম
◈ বারবার প্রতিশ্রুতি, তবু থামছে না সীমান্ত হত্যা : প্রতিমাসে একজন করে মারা যায় গুলিতে ◈ লা লিগায় টানা দ্বিতীয় জয় পে‌লো বার্সেলোনা ◈ দীর্ঘ হচ্ছে এলএনজি সংকট, মহেশখালীর দুই টার্মিনালে কমেছে গ্যাস সরবরাহ ◈ সৌদি আরবও ফিফা সভাপ‌তি ইনফা‌ন্তি‌নো‌কে নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলো  ◈ তিব্বতে একের পর এক দুর্যোগ : বন্যার পর এবার আঘাত হানল ভূমিকম্প ◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ০৭:৪৪ সকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'জুমা'র নামাজের পর মারামারি হবে', মাইক দিয়ে বড় ভাইয়ের ঘোষণা

জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে ছোট ভাইয়ের সঙ্গে মারামারি করতে মাইক দিয়ে ঘোষণা দিয়েছেন বড় ভাই। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বৈরীহরিণমারী গ্রামের মৃত আব্দুল হোসেনের ছেলে আব্দুল কদ্দুস মিয়া বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে রিকশায় করে গোটা গ্রামে মাইক দিয়ে ঘোষণা দিয়ে জানান, শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজের পর নিজেদের পানের বরজ এলাকায় ছোট ভাই হাবিজার এর সঙ্গে মারামারি করবেন। এমন ঘোষণার ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

স্থানীয় হামিদা খাতুন বলেন, জুমার নামাজের পর ছোট ভাই হাবিজারের সঙ্গে কুদ্দুস ভাই মারামারি করবেন, সে ঘোষণা আমরা শুনেছি।

এ বিষয়ে জানতে চাইলে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলি ভুট্টু কালবেলাকে বলেন, খবর পেয়ে বড় ভাই আব্দুল কুদ্দুস মিয়াকে থানায় ডেকে নেওয়া হয়েছে। তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর রাখা হচ্ছে।

  • সর্বশেষ