শিরোনাম
◈ লা লিগায় টানা দ্বিতীয় জয় পে‌লো বার্সেলোনা ◈ দীর্ঘ হচ্ছে এলএনজি সংকট, মহেশখালীর দুই টার্মিনালে কমেছে গ্যাস সরবরাহ ◈ সৌদি আরবও ফিফা সভাপ‌তি ইনফা‌ন্তি‌নো‌কে নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলো  ◈ তিব্বতে একের পর এক দুর্যোগ : বন্যার পর এবার আঘাত হানল ভূমিকম্প ◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ০৮:২৭ রাত
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরভদ্রাসনে সন্ত্রাসবিরোধী আইনে ইমরান হোসেন গ্রেপ্তার

চরভদ্রাসন ও সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন থানার পুলিশ সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩) অনুযায়ী মো. ইমরান হোসেন (২৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার বেপারী ডাঙ্গী গ্রামের মৃত মো. খলিল বেপারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ইমরান হোসেনের বিরুদ্ধে এ আইনসহ মোট সাতটি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে চরভদ্রাসন থানায় দায়ের হওয়া মামলাসমূহ— এফআইআর নং ৫/৮৯ (১৩ ডিসেম্বর ২০১৭), ৩/৬০ (৪ জুলাই ২০১৮), ৮/১৬ (১৯ ফেব্রুয়ারি ২০২০), ৪/২৩ (১৫ এপ্রিল ২০২০), ১/৪৫ (২ আগস্ট ২০২২), ৪ (৭ নভেম্বর ২০২৪) এবং সর্বশেষ ১ (২ অক্টোবর ২০২৫)।

এসব মামলায় তার বিরুদ্ধে হামলা, গুরুতর আঘাত, চুরি, চাঁদাবাজি, ভয়ভীতি ও হত্যাচেষ্টাসহ দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩০৭, ৩৭৯, ৫০৬ ইত্যাদি ধারায় অভিযোগ আনা হয়েছে।

গতকাল সকাল ৮টার দিকে ওসি সিরাজউল্লাহ খানের নেতৃত্বে এসআই ফরহাদ হোসেন ও ফোর্স অভিযান চালিয়ে ইমরানকে গ্রেপ্তার করেন। পরে ৫ অক্টোবর দুপুর ১টার দিকে তাকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মো. রজিউল্লাহ খান বলেন,“ইমরান হোসেন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ একাধিক মামলা রয়েছে। অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।”

সন্ত্রাসবিরোধী আইনের ৮, ৯(৩), ১০, ১১ ও ১৩ ধারায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, অস্ত্র ও বিস্ফোরক ব্যবহার, ভয়ভীতি সৃষ্টি এবং সংগঠন পরিচালনার অভিযোগ থাকায় প্রমাণিত হলে আজীবন কারাদণ্ড পর্যন্ত শাস্তির বিধান রয়েছে।

  • সর্বশেষ