শিরোনাম
◈ বারবার প্রতিশ্রুতি, তবু থামছে না সীমান্ত হত্যা : প্রতিমাসে একজন করে মারা যায় গুলিতে ◈ লা লিগায় টানা দ্বিতীয় জয় পে‌লো বার্সেলোনা ◈ দীর্ঘ হচ্ছে এলএনজি সংকট, মহেশখালীর দুই টার্মিনালে কমেছে গ্যাস সরবরাহ ◈ সৌদি আরবও ফিফা সভাপ‌তি ইনফা‌ন্তি‌নো‌কে নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলো  ◈ তিব্বতে একের পর এক দুর্যোগ : বন্যার পর এবার আঘাত হানল ভূমিকম্প ◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ০৭:২৮ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাঠের ময়লার স্তূপে আগুন

ঈশ্বরদী (পাবনা) থেকে: পাবনার ঈশ্বরদীর পাকশী ইউনিয়নে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশের পরিত্যক্ত কাঠের ময়লার স্তূপে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কোনো ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এক পাশে কাঠের ময়লার স্তূপ রাখা ছিল। দুপুরে হঠাৎ ওখানকার শ্রমিকরা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পাওয়ার পর ৩০০ গজ দূরে থাকা ফায়ার স্টেশন থেকে ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে রূপপুর মডার্ন, গ্রীন সিটি, রূপপুর অস্থায়ী ও ঈশ্বরদী ফায়ার স্টেশনের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন দুপুর ১টা ১৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র মডার্ন ফায়ার স্টেশনের অগ্নিনির্বাপক রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে।’ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক মো. কবীর হোসেন বলেন, ‘আগুন দ্রুত নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় প্রকল্পের কোনো ক্ষতি হয়নি এবং কেউ হতাহতের শিকার হয়নি।’

  • সর্বশেষ