শিরোনাম
◈ ১৪৮ দিন পর জয়ের দেখা, স্বস্তিতে টটেনহ্যাম ◈ সব ধর্মের মানুষের ঐক্যে সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ অতিরিক্ত উৎপাদনে আলুর দরপতন, কেজিতে ১৪ টাকা পর্যন্ত লোকসানে কৃষক ◈ মব থামছে না, দিন‌কে দিন রাজ‌নৈ‌তিক চেহারা পা‌চ্ছে, নেপথ্যে কী? ◈ গ্যাস বরাদ্দে সার ও বিদ্যুত বে‌শি গুরুত্ব পাওয়ায় দে‌শের এক হাজার শিল্পকারখানা বন্ধের উপক্রম ◈ দুর্গাপূজার মহানবমীতে পূজামণ্ডপ পরিদর্শনে  প্রধানমন্ত্রী তারেক, রংপুর থেকে রাজশাহী, এরপর চট্টগ্রামে ◈ তাঁবু রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ, আয় ২৩ কোটি ডলারের বেশি ◈ জিম্বাবুয়ের কাছে হারের পর ক্রিকেটার‌দের তা‌মিম বল‌লেন, ক‌ঠোর প‌রিশ্রম চা‌লি‌য়ে যাও রেজাল্ট পা‌বে ◈ টানা পাঁচ দিনের ছুটিতে রাজধানী ছাড়ছেন নগরবাসী ◈ বৈধ অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখালে কী শাস্তি, লাইসেন্স পেতে কী যোগ্যতা লাগে জানুন নিয়ম

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ১০:১৭ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: বাবুর্চি মোড় এলাকায় ছয়টি ঝুটের গুদাম পুড়ে ছাই

গাজীপুর নগরের বাবুর্চি মোড় এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি ঝুটের গুদাম পুড়ে গেছে। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে স্থানীয়রা প্রথমে আগুন দেখতে পেয়ে নিজেরা নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে দমকলকর্মীদের তৎপরতায় তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় ছয়টি ঝুটের গুদাম সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, বাবুর্চি মোড় এলাকার একটি ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে কোনাবাড়ি ও চৌরাস্তা ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল সোয়া নয়টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, ‘আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি।’

  • সর্বশেষ