শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ১১:০৮ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে ৩টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

শেরপুর প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ৩ নভেম্বর সোমবার সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে ওই প্রার্থীদের তালিকা ঘোষণা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে শেরপুরের ৩টি আসনের মনোনয়নও ঘোষণা করা হয়েছে।

ঘোষণা অনুযায়ী, জেলার ৩টি আসনে মনোনীত প্রার্থীরা হচ্ছেন শেরপুর-১ (সদর) আসনে ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে মো. মাহমুদুল হক রুবেল।

এর মধ্যে মো. মাহমুদুল হক রুবেল তিনবারের সাবেক সংসদ সদস্য ছিলেন। তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য। আর ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন। তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দেশের সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে লড়াই করে বেশ সাড়া ফেলেছিলেন। এছাড়া প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন। তিনিও ২০১৮ সালে ধানের শীষ প্রতীক নিয়ে লড়েছিলেন।

এদিকে মনোনয়ন ঘোষণার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে মনোনীত প্রার্থীর সমর্থকরা জেলার বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল বের করেন।

  • সর্বশেষ