শিরোনাম
◈ যে কারণে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, নেপথ্যে যা জানা গেল ◈ জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা ◈ ভারতবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে দিল্লি থেকে টাকা আসছে কলকাতায়, উসকানি ছড়াচ্ছে বাংলাদেশ থেকে: দিলীপ ঘোষ ◈ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর ◈ নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, চালকসহ ৭ জনের পরিচয় শনাক্ত ◈ ভারতের আসামে দুই দিনে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, ভাঙা হলো ১০টির বেশি মসজিদ ◈ ১৪৮ দিন পর জয়ের দেখা, স্বস্তিতে টটেনহ্যাম ◈ সব ধর্মের মানুষের ঐক্যে সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ অতিরিক্ত উৎপাদনে আলুর দরপতন, কেজিতে ১৪ টাকা পর্যন্ত লোকসানে কৃষক ◈ মব থামছে না, দিন‌কে দিন রাজ‌নৈ‌তিক চেহারা পা‌চ্ছে, নেপথ্যে কী?

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ০৮:৫০ রাত
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ছিনতাই বিরোধী অভিযানে ৬ ছিনতাইকারী গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে ছিনতাই বিরোধী বিশেষ অভিযানে ৬ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (০৩ নভেম্বর) দুপুরে তাদের ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। 

এর আগে রবিবার (০২ নভেম্বর) রাতের বিভিন্ন সময়ে ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- জুবায়ের বিন মোস্তাক ওরফে প্রতিক, কাজী মিন্টু, মো. দিদার শেখ, রানা শেখ, মো. জাহিদ শেখ ও রাজু শেখ। ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় তাদের বাড়ি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বলেন, 'গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ছিনতাই ও মাদক কারবারের অভিযোগ রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।'

  • সর্বশেষ