শিরোনাম
◈ যে কারণে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, নেপথ্যে যা জানা গেল ◈ জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা ◈ ভারতবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে দিল্লি থেকে টাকা আসছে কলকাতায়, উসকানি ছড়াচ্ছে বাংলাদেশ থেকে: দিলীপ ঘোষ ◈ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর ◈ নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, চালকসহ ৭ জনের পরিচয় শনাক্ত ◈ ভারতের আসামে দুই দিনে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, ভাঙা হলো ১০টির বেশি মসজিদ ◈ ১৪৮ দিন পর জয়ের দেখা, স্বস্তিতে টটেনহ্যাম ◈ সব ধর্মের মানুষের ঐক্যে সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ অতিরিক্ত উৎপাদনে আলুর দরপতন, কেজিতে ১৪ টাকা পর্যন্ত লোকসানে কৃষক ◈ মব থামছে না, দিন‌কে দিন রাজ‌নৈ‌তিক চেহারা পা‌চ্ছে, নেপথ্যে কী?

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ০৮:৪৭ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ৩০ মামলার আসামি ডাকাত সর্দার বাশার গ্রেপ্তার

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে তালিকাভুক্ত ডাকাত সর্দার আবুল বাশার ওরফে বাশারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) দুপুরে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুল আজীম নোমান তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, চন্দ্রগঞ্জ থানার চন্দ্রগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ৩০টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে বাশার পলাতক ছিলেন। আবুল বাশার সদর উপজেলার মটবী এলাকার আবদুর রবের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ ডাকাত দলের প্রধান আবুল বাশার ও তার বাহিনীর সদস্যরা লক্ষ্মীপুরসহ বিভিন্ন স্থানে ডাকাতি, চাঁদাবাজি ও অস্ত্র বেচাকেনার সঙ্গে জড়িত। তাকে ধরতে পুলিশ দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে।

সোমবার সকালে চন্দ্রগঞ্জ এলাকায় বাশার তার লোকজন নিয়ে অবস্থান করছে এমন খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এক পর্যায়ে বাশারকে গ্রেপ্তার করতে পারলেও তার সহযোগীরা পালিয়ে যায়। 

ওসি ফয়েজুল আজিম নোমান বলেন, বাশারের দলের অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

  • সর্বশেষ