শিরোনাম
◈ ভারতবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে দিল্লি থেকে টাকা আসছে কলকাতায়, উসকানি ছড়াচ্ছে বাংলাদেশ থেকে: দিলীপ ঘোষ ◈ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর ◈ নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, চালকসহ ৭ জনের পরিচয় শনাক্ত ◈ ভারতের আসামে দুই দিনে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, ভাঙা হলো ১০টির বেশি মসজিদ ◈ ১৪৮ দিন পর জয়ের দেখা, স্বস্তিতে টটেনহ্যাম ◈ সব ধর্মের মানুষের ঐক্যে সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ অতিরিক্ত উৎপাদনে আলুর দরপতন, কেজিতে ১৪ টাকা পর্যন্ত লোকসানে কৃষক ◈ মব থামছে না, দিন‌কে দিন রাজ‌নৈ‌তিক চেহারা পা‌চ্ছে, নেপথ্যে কী? ◈ গ্যাস বরাদ্দে সার ও বিদ্যুত বে‌শি গুরুত্ব পাওয়ায় দে‌শের এক হাজার শিল্পকারখানা বন্ধের উপক্রম ◈ দুর্গাপূজার মহানবমীতে পূজামণ্ডপ পরিদর্শনে  প্রধানমন্ত্রী তারেক, রংপুর থেকে রাজশাহী, এরপর চট্টগ্রামে

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ০২:১৮ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলন্ত ট্রেনের নিচে পড়ে যাওয়ার ভিডিও ভাইরাল, যা জানা গেল (ভিডিও)

ময়মনসিংহ থেকে ঢাকা অভিমুখী একটি ট্রেনের নিচে পড়ে গিয়েও অলৌকিকভাবে প্রাণে রক্ষা পেলেন এক ব্যক্তি। রোববার (২ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে শ্রীপুর রেলস্টেশন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি চলন্ত ট্রেনের নিচে পড়ে গেলেও গুরুতর আহত অবস্থায় বেঁচে যান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীপুর রেলস্টেশন প্ল্যাটফর্মের পাশে একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। পাশের লাইনে ময়মনসিংহ থেকে ঢাকা যাচ্ছিল দ্রুতগামী আরেকটি ট্রেন। ঠিক সেই সময় আহত ব্যক্তিটি দৌড়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন অথবা চলন্ত ট্রেনের দিকে এগিয়ে যান।

হঠাৎ পা পিছলে তিনি চলন্ত ট্রেনটির সামনে পড়ে যান। মুহূর্তেই ট্রেনের বগিগুলো তার ওপর দিয়ে চলে যায়। স্টেশনে উপস্থিত মানুষজন ঘটনাটি মোবাইলে ধারণ করেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। দৃশ্যটি ছিল অত্যন্ত ভয়াবহ।

জানা যায়, পড়ে যাওয়া ব্যক্তির ওপর দিয়ে ট্রেনটি চলে গেলেও তিনি অলৌকিকভাবে বেঁচে যান। তবে তিনি গুরুতর আহত হন। আহত ব্যক্তির নাম জালাল উদ্দিন (৪০)। তার বাড়ি গফরগাঁও উপজেলার চড় আগলী গ্রামে।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তার উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে।

  • সর্বশেষ