শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ০৬:২৩ বিকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশীয় মাছ রক্ষায় ফরিদপুরের পদ্মা নদী থেকে আড়াআড়ি বাঁধ অপসারণ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: দেশীয় মাছ রক্ষায় ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি আড়াআড়ি বাঁধ  অপসারণ করা হয়েছে।

শুক্রবার (৩১অক্টবর) সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলার পদ্মানদীর চর জাউকান্দা ইউনিয়নের জলসীমানায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

এ বাঁধ অপসারণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যায়েদ হোছাইন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব ও চরভদ্রাসন থানা পুলিশ।

উপজেলা মৎস্য দপ্তর জানায়, পদ্মা নদীর ওই এলাকায় স্থানীয় একটি মহল অবৈধভাবে আড়াআড়ি বাঁধ দিয়ে মাছ শিকার করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় দেড়শো মিটার একটি আড়াআড়ি বাঁধ ও একটি কাঠা ভেঙ্গে বিনষ্ট করা হয়েছে। 

মাছের বংশবিস্তার ও অবাধ বিচরণের জন্য নদীতে মৎস্য দপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

  • সর্বশেষ