শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ০৭:০৮ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আমি আওয়ামী লীগ করি, এটাই আমার অপরাধ’: পিরোজপুরে ইউপি চেয়ারম্যান

‘আমি আওয়ামী লীগ করি, এটাই আমার অপরাধ। এভাবে আওয়ামী লীগকে দমিয়ে রাখা যাবে না।’ মন্তব্য করেছেন পিরোজপুরের নেছারাবাদ সারেংকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অধ্যক্ষ মো. নজরুল ইসলাম। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে নেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

গতকাল বুধবার গভীর রাতে উপজেলার ছারছিনা বাসস্ট্যান্ড এলাকা থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, একটি মামলার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলা সে বিষয়ে কিছু জানায়নি।

নজরুল ইসলামের স্ত্রী মোছা. মমতাজ বেগম তাঁর স্বামী নির্দোষ দাবি করে বলেন, ‘আমার স্বামীর নামে কোনো মামলা নেই। তিনি আওয়ামী লীগ করেন বলেই হয়তো তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’

গ্রেপ্তার নজরুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়নে উপজেলার ১০ নম্বর সারেংকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হন। পাশাপাশি তিনি পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।

জানতে চাইলে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন বলেন, ‘একটি মারামারির মামলায় চেয়ারম্যান নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ 

সূত্র: আজকের পত্রিকা 

  • সর্বশেষ